সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নাকি গোপনে প্রেম করছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরকমই ইঙ্গিত দিয়েছেন বিদ্যা বালন! বলিউডের নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’। সুদর্শন চেহারা। বক্স অফিস ফিগারেও অনেকের চেয়ে এগিয়ে। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ, সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক আরিয়ান। বলিউডের সেই ‘এলিজিবল ব্যাচেলর’ বিয়ে কবে করছেন? বারাণসীর ঘাটে এবার মা গঙ্গাকে সাক্ষী রেখে নিজেই ইঙ্গিত দিলেন।
‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) যখন বক্স অফিসে বিজয়রথ ছোটাচ্ছে, তখন কার্তিক মজে ধর্ম-কর্মে। বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করে সেখানকার মন্দিরে পুজোও দিয়েছেন। সেখান থেকেই এক ভিডিও বর্তমানে নেটপাড়ায় ফাঁস হয়েছে। যেখানে দেখা গেল, ‘রুহ বাবা’কে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। চারিদিকে শুধুই কার্তিক-কার্তিক চিৎকার! অভিনেতা যখন ভক্তদগের উল্লাসে আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই ভিড়ের মধ্যিখান থেকে উড়ে এল প্রশ্ন- “বিয়েটা কবে করছেন?” শোনা মাত্রই লাজে রাঙা কার্তিক আরিয়ান। একগাল হেসে উপরের দিকে ইশারা করে বললেন, “ঈশ্বরই জানেন।” তবে হাতের যে মুদ্রা তিনি দেখালেন, তাতে স্পষ্ট বিয়ের পিঁড়িতে বসার জন্য আরেকটু সময় চাই কার্তিকের।
View this post on InstagramAdvertisement
বারাণসীতে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে জমিয়ে ফুটপাতে চাট খেতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। এখানকার চাটভান্ডারে রকমারি খাবার আবার নীতা আম্বানিরও খুব পছন্দের। অনন্ত আম্বানির বিয়ের পদেও ছিল বারাণসী স্পেশাল চাট। কার্তিকও সেই চাট চেখে দেখার পাশাপাশি লস্যির সেই স্বাদ উপভোগ করলেন। অভিনেতাকে দেখে সেখানেও ভিড়।
View this post on Instagram
দিওয়ালির মরশুমে ‘ভুলভুলাইয়া ৩’র (Bhool Bhulaiyaa 3) রিলিজ কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন যোগ করেছে। অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। প্রথম তিন দিনেই ক্যাশবাক্সে উপচে পড়েছে লক্ষ্মীর কৃপা। একশো কোটির গণ্ডি ছুঁয়ে বিগ বাজেট ছবির মোট মূলধনের ৭০ শতাংশই প্রযোজকের ঘরে ফিরিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। অন্যদিকে ‘রুহ বাবা’র রসিকতাতে মন মজেছে দর্শকদের। কার্তিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। আর সিনেমা ব্লকবাস্টার হতেই ধর্মে-কর্মে মন অভিনেতার। গতবার ‘ভুলভুলাইয়া ২’র সাফল্যের পরও বারাণসী গিয়ে গঙ্গা আরতি করেছিলেন কার্তিক আরিয়ান। সেই রীতি এবারও বজায় রেখেছেন। ‘ভুলভুলাইয়া ৩’ সুপারহিট হতেই বারাণসীতে ছুটে গিয়েছেন গঙ্গা আরতি করার জন্যে। সঙ্গে ছিলেন প্রযোজক ভূষণ কুমারও।
সর্বশেষ খবর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’
-
সিরিয়ালে দুধে আরশোলা চুবিয়ে খাওয়ার দৃশ্যে শোরগোল! শরীরের জন্য কতটা ক্ষতিকর এই পতঙ্গ?
-
বাটার চিকেনে মজে হালান্ড, নরওয়ে তারকার সাফল্যের ‘সিক্রেট’ আর কোন ভারতীয় খাবার?
-
হিংসা-ঘৃণার পৃথিবীতে আরও বেঁধে থাকার বার্তা দেয় ‘অনেকদিন পর’, কেমন হল?