সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ কোটির গাড়ি ফেলে সাইকেল রাইডে মজে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। শনিবার ভরদুপুরে অভিনেতা সাইক্লিংয়ের ভিডিও দিতেই নেটপাড়ার নীতিপুলিশেরা অতি আগ্রহ নিয়ে ছেঁকে ধরলেন! কেউ কেউ আবার ট্রোল করার সুযোগও হাতছাড়া করলেন না। তবে কার্তিক কিন্তু ছেড়ে কথা বললেন না! মোক্ষম জবাবও ছুঁড়লেন।
এদিন সোশাল মিডিয়ায় সাইকেল চালানোর ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই দেখা গেল অভিনেতার মিলিয়ন ডলারের চওড়া হাসি। পরনে স্যান্ডো গেঞ্জি। চোখে রোদচশমা। ফুরফুরে মেজাজে সাইকেল চালাচ্ছেন কার্তিক আরিয়ান। আর সপ্তাহান্তে ছুটির দিনে সাইকেল নিয়ে বেরিয়ে এতটাই খুশি তিনি যে ক্যাপশনেও ফলাও করে লিখে ফেলেছেন- “ভাবছি, এবার থেকে সাইকেল নিয়েই সেটে চলে যাব।”
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: গায়ত্রী মন্ত্র লেখা পাঞ্জাবি পরে বিয়ে পুলকিতের, রাজস্থানের সাতরঙ্গা লেহেঙ্গায় সাজলেন কৃতী]
এই ভিডিও পোস্টের ঠিক আগের দিন, শুক্রবারই ৬ কোটি টাকার রেঞ্জ রোভার কিনেছেন অভিনেতা। আর তারপরের দিনই সাইকেলের দিকে পাল্লা ভারী করে পোস্ট করায় নেটিজেনরা তাঁর উদ্দেশে কটাক্ষবাণ ছুঁড়ে চলেছেন ক্রমাগত। কেউ বলছেন, ‘৬ কোটির গাড়িটা আমায় দিয়ে দিন তাহলে।’ কারও মন্তব্য, ‘ওই গাড়িটা বোধহয় কোনও বন্ধু ধার নিয়েছে।’ কারও বা কটুক্তি, ‘ওই দেখো, কোটি টাকার গাড়ি ছেড়ে সাইকেলে চড়ে ঘুরছে!’ কেউ বলছেন, ‘আরে রেঞ্জ রোভারটা তো কাঁদছে!’ এসব ট্রোল কিন্তু নজডর এড়াল না কার্তিকের। পালটা হাসিমুখেই তাঁর জবাব, “পুরনো অভ্যেস ছাড়তে একটু সময় লাগে কিনা!”
View this post on Instagram
[আরও পড়ুন: শক্তির আরাধনা করেই ভোট প্রচারের শুরু রচনার, ১০৮ জবার মালায় ডাকাত কালীকে পুজো]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!