সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কী-ই না করেন অনুরাগীরা। কখনও তাঁর স্পর্ষ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে নিজস্বী নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন। কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে হত্যে দেন! এবার কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) এক ভক্ত যা করলেন, তা দেখে তাজ্জব বলিউড অভিনেতা নিজেই।
নয় দিন ধরে সাইকেল চালিয়ে ঝাঁসি থেকে মুম্বইতে পাড়ি দিয়েছেন এক অনুরাগী। শুধুমাত্র কার্তিকের দর্শন পাওয়ার জন্য। দূরত্বটাও কম নয়! ১০০০ কিলোমিটার। আর এই গোটা পথটাই সাইকেল চালিয়ে এসেছেন এক তরুণ। তবে ভক্তকে নিরাশ করলেন না কার্তিক আরিয়ান। বাংলো থেকে সশরীরে বেরিয়ে ওই তরুণের সঙ্গে কথা বললেন। করমর্দন করে কুশল মঙ্গল বিনিময়ও করতে দেখা গেল অভিনেতাকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটপাড়ার চর্চায়।
[আরও পড়ুন: ‘বিশ্বাসই টেনে আনল অযোধ্যায়’, রামলালার জন্য সোনার হার গড়িয়ে দিলেন অমিতাভ!]
View this post on InstagramAdvertisement
সম্প্রতি কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবির জন্য কিন্তু কম কসরত করতে হয়নি তাঁকে। গোটা এক বছর কড়া ডায়েটে ছিলেন। ৮ মাস ধরে দিনরাত এক করে শুটিং করেছেন বিশ্বের বিভিন্ন লোকেশনে। কবীর খান পরিচালিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৪ জুন। বক্স অফিসের মন্দা বাজারে সেই সিনেমা কার্তিকের জন্য কতটা সহায় হয়ে উঠবে, এখন সেটাই দেখার।
[আরও পড়ুন: মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী, জয়পুর থেকেই খোঁজ রুদ্রনীলের, ছেলে-বউমা কী বলছেন?]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের