সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ ফেব্রুয়ারি, শুক্রবার অযোধ্যায় পৌঁছেই রামমন্দিরে (Ram Mandir) পুজো দিতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুধু তাই নয়, রামলালার জন্য সোনার হারও গড়িয়ে দিলেন বিগ বি। এদিন মন্দির কর্তৃপক্ষর হাতে তুলেও দিলেন সেই গহনা।
শুক্রবার সকালে কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে রামলালার মন্দিরে গিয়েছেন অমিতাভ বচ্চন। পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। গেরুয়া ‘মোদি কোট’। রামলালার মূর্তির সামনে করজোড়ে প্রার্থনারত দেখা যায় বিগ বি’কে। শুভ কাজের আগেই রামমন্দিরে পুজো দিয়েছেন তিনি। পরে এক্স হ্যান্ডেলে অমিতাভ নিজেও সেই ছবি পোস্ট করে বলেন, “জয় শ্রীরাম। বিশ্বাসের টানেই এমন চুম্বকের মতো চলে এলাম।”
সূত্রের খবর, এদিন রামমন্দিরে আধ ঘণ্টা সময় কাটান অমিতাভ। তারপর অযোধ্যার কমিশনার গৌরব দয়ালের বাড়িতে সেখানকার প্রশাসনিক কর্তাব্যক্তির সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তিনি। জানা গিয়েছে, বিগ বির জন্য নিরামিষ আওয়াধি পদ রান্না করা হয়েছিল। স্থানীয় কজন গন্যমান্য ব্যক্তিত্বরাও হাজির ছিলেন সেখানে।
কোনও সিনেমার কাজে নয়, ৯ ফেব্রুয়ারি এক জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার বিপণনী দূত হিসেবেই রামজন্মভূমিতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। অযোধ্যায় ওই সংস্থার ২৫০তম শোরুমের উদ্বোধন করলেন বলিউড শাহেনশা। সেই প্রেক্ষিতেই অযোধ্যা যাওয়া। আর তার প্রাক্কালেই রামলালার দর্শন সেরে সোনার হার উপহার দিয়ে এলেন অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন ওই গয়না প্রস্তুতকারক সংস্থার কর্ণধারও।
[আরও পড়ুন: মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী, জয়পুর থেকেই খোঁজ রুদ্রনীলের, ছেলে-বউমা কী বলছেন?]
View this post on Instagram
অযোধ্যায় (Ayodhya) মন্দির উদ্বোধনের আগেই জমি কিনেছেন অমিতাভ। এমনকী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও হয়েছিলেন অমিতাভ। সেদিন কিন্তু তারকাদের ভীড়ের মধ্যে একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গিয়েছিল। এবার রামলালার জন্য বিশেষ উপহার নিয়ে হাজির বচ্চন।
[আরও পড়ুন: কেমন আছেন ‘মিঠুনদা’? হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন সোহম]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক