সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর এক হাসিতে কাবু মেয়েদের মন। তাঁর চাউনিতে অনেকে প্রেমে পড়ে যান। অভিনেতা কার্তিক আরিয়ানের ম্যাজিক এমনই। এবার সেই ম্যাজিকেই বুঁদ হয়ে এক অনুরাগী হাঁটু গেড়ে বসে পড়লেন নায়কের সামনে। পড়ে শোনালেন এক প্রেমের কবিতা। মহিলা ভক্তর মুখে এমন প্রেমমাখা কথা শুনে আপ্লুত কার্তিক। সেই ভিডিওই ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।
কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে এই ছবিতে প্রশংসিত হয়েছিল কার্তিকের অভিনয়। কার্তিকের হাতে এখন শুধুই ‘ভুলভুলাইয়া ৩’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। বক্স অফিসে ফের ‘ভুলভুলাইয়া’ যে হইচই ফেলে দেবে, তার ইঙ্গিত রয়েছে ঝলকে।
View this post on InstagramAdvertisement
কবীর খানের পরিচালনায় ‘চন্দু চ্যাম্পিয়ন’ (Chandu Champion) ছবিতে অভিনয় করেছেন কার্তিক। ছবির প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন অভিনেতা। চকোলেট বয়ের খোলস ছেড়ে পেশিবহুল চেহারায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নতুন এই ছবি। প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন মুরলীকান্ত।
কয়েক মাস আগে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ের জন্যও কলকাতায় এসেছিলেন কার্তিক। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া’। তার সিক্যুয়েল অর্থাৎ ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে প্রথমবার রুহান ওরফে ‘রুহ বাবা’র চরিত্রে দেখা যায় কার্তিককে।
সর্বশেষ খবর
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?
-
একসপ্তাহের মধ্যে দুই ভিন্ন জার্সি পরে মাঠে নামবেন শ্রেয়সরা, মিটল এশিয়াডের পোশাক সমস্যাও
-
ফের ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে নিয়ে রসিকতা, মা’কে অপমান! রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির
-
করম পুজোয় জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় দিনভর ঠাসা কর্মসূচি শুভেন্দুর
-
‘কোনও রাস্তা নেই…’, যুদ্ধবিরতিতে আমেরিকাকে ৭ শর্ত ইরানের, মধ্যপ্রাচ্যে ‘উড়ন্ত দানব’ পাঠালেন ট্রাম্প!