সামনে হাজার হাজার ছাত্র-যুব। চূড়ান্ত উন্মাদনা। ইন্দোরের বুকে যে সভা হতে পারত তাঁর রাজনৈতিক কেরিয়ারের অন্যতম মাইলফলক। সেই সভাতেই অহেতুক বিতর্কে জড়িয়ে পড়লেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠানে এক কৌতুকাভিনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করতে গিয়ে রীতিমতো তাঁকে অপমান করলেন। ছাড় পেলেন না বৃদ্ধ মা-ও। অন্তত বিজেপির তাই দাবি।
কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, রাহুল যখন ইন্দোরের মঞ্চে তখনই এক কৌতুকাভিনেতা প্রধানমন্ত্রীর মিমিক্রি শুরু করেন। প্রধানমন্ত্রীর বিদেশনীতি বোঝাতে, আচমকা রাহুলকে জড়িয়ে ধরেন ওই অভিনেতা। প্রধানমন্ত্রীর মতো করেই হাসতে দেখা যায় তাঁকে। মোদির ভাষা, বলার ধরন এবং ইংরাজি ভাষার ‘অজ্ঞতা’ বোঝানোর চেষ্টা করেন। এমনকী বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যেভাবে বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখলে তাঁর জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলেন, সেটা নিয়েও কটাক্ষ শোনা যায় ওই কমেডিয়ানের গলায়। চমকপ্রদ বিষয় হল এই পুরো পর্বটিতে রাহুল গান্ধী মঞ্চে ছিলেন এবং তিনিও এই নাটকের অংশ ছিলেন।
আরও পড়ুন:
ওই ভিডিও শেয়ার করে রাহুলকে তীব্র আক্রমণ করেন একাধিক বিজেপি নেতা। ভোটমুখী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বক্তব্য, প্রধানমন্ত্রী পদের মর্যাদা নষ্ট করছেন রাহুল। তাছাড়া যেভাবে তাঁর মৃত মা-কে টেনে অপমান করা হচ্ছে, সেটা ক্ষমার অযোগ্য। গঠনমূলক বিরোধিতা হতেই পারে। কিন্তু এই সস্তার নাটক মেনে নেওয়া যায় না। আরও একাধিক বিজেপি নেতা এ নিয়ে সরব। নেটিজেনদের একাংশও রাহুলের ওই ভিডিও দেখে ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, বিরোধী দলনেতার মতো পদে থেকে রাহুলের এই ধরনের কাণ্ড ঘটানো সমর্থনযোগ্য নয়। প্রধানমন্ত্রীর চেয়ারের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা উচিত।
যদিও ওই বিতর্ক বাদ দিলে শনিবারের ছাত্রো কি গুঞ্জ সফল। ইন্দোরের ওই অনুষ্ঠানে লক্ষাধিক পড়ুয়া হাজির হয়েছিলেন বলে দাবি কংগ্রেসের। ওই সভা থেকে রাহুল গান্ধী দাবি করেন, মোদি জমানায় শিক্ষাব্যবস্থা ক্রমশ পিছনের দিকে এগোচ্ছে। আগে আইআইটি, আইআইএম তৈরিতে জোর দেওয়া হত আর এখন অন্ধভক্ত তৈরিতে যোগ দেওয়া হয়। এই সিস্টেম অন্ধভক্ত তৈরিতে জোর দিচ্ছে, পড়ুয়া তৈরিতে নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের মুম্বইয়ের রাস্তায় বিএমডব্লিউ পিষল পথচারীদের, বেপরোয়া গতির বলি ৩, আটক চালক
-
শখের দাম লক্ষ কোটি! বুলেট ট্রেন প্রকল্পে খরচ প্রত্যাশার প্রায় দ্বিগুণ, অঙ্কটা চমকে দেবে
-
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?