Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Sugar stockholding limit increased

পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা

এবার ১ মাসের চিনি মজুত করতে পারবে সংস্থাগুলি, তবে বেশকিছু শর্তও বেধে দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:২৬

options
link
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা zoom
প্রতীকী ছবি।
Advertisement

আগস্টে চড়চড়িয়ে বেড়েছে চিনির দাম। খুচরো বাজারে চিনির সর্বোচ্চ দাম পৌঁছেছিল কেজিতে প্রায় ৬৫ টাকা। তবে সেপ্টেম্বরে ১০ শতাংশ কমে বর্তমানে দাম হয়েছে কেজি প্রতি ৫৮.৫ টাকা। এবার চিনির মজুতের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার চিনির মজুত ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। অর্থাৎ এবার ১ মাসের চিনি মজুত করতে পারবে সংস্থাগুলি, তবে বেশকিছু শর্তও বেধে দেওয়া হয়েছে।

এতদিন ১৫ দিনের প্রয়োজনের সমপরিমাণ চিনি মজুত রাখা যেত। উৎসবের মরশুমের আগে চিনির দাম নিয়ন্ত্রণে আনতে এর আগে ১০ লক্ষ টন চিনি আমদানির অনুমতি দিয়েছিল কেন্দ্র। সেই সহ্গে ৮ লক্ষ টন চিনি রপ্তানিরও অনুমতি দেওয়া হয়েছিল। এবার চিনি বেশিদিন মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১৫ দিনের বেশি চিনি মজুত করতে গেলে তা শুধুমাত্র অ্যাডভান্স অথরাইজেশন স্কিম অথবা ট্যারিফ রেট কোটা-র আওতায় আমদানি করা চিনি থেকেই সংগ্রহ করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্র জানিয়েছে, খোলা বাজার থেকে কেনা চিনির ক্ষেত্রে মজুতের সীমা অপরিবর্তিতই থাকছে আপাতত। অর্থাৎ খোলা বাজার থেকে কেনা চিনি সর্বোচ্চ ১৫ দিনের মতো মজুত রাখা যাবে। কেন্দ্র জানিয়েছে, দেশের বাজারে চিনির সরবরাহ ও দাম স্থিতিশীল রাখার পাশাপাশি পাইকারি বাজের প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.