Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Mumbai

ফের মুম্বইয়ের রাস্তায় বিএমডব্লিউ পিষল পথচারীদের, বেপরোয়া গতির বলি ৩, আটক চালক 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। দ্রুত গতির জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:১৮

options
link
ফের মুম্বইয়ের রাস্তায় বিএমডব্লিউ পিষল পথচারীদের, বেপরোয়া গতির বলি ৩, আটক চালক  zoom
গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। দ্রুত গতির জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
Advertisement

ফের মুম্বইয়ের রাস্তায় পথচারীদের পিষে দিল দ্রুতগতির বিএমডব্লিউ! বেপরোয়া গতির বলি ৩। পরপর ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। দ্রুত গতির জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তারপরই পরপর ধাক্কা মারে পথচারীদের। রাস্তায় ছিটকে পড়েন চারজন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় যাওয়া হয় কাছের হাসপাতালে। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনজন মৃতের মধ্যে দু’জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন শানয় গাজ্জাল। বয়স ২১। ধীর্য শেঠ। ১৭ বয়স বছর। অন্যজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২০ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিরও নাম জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ দিকে ওই বিলাসবহুল গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কী করে দুর্ঘটনা তা দেখছে পুলিশ।

মুম্বইয়ে বিএমডব্লিউ কোনও পথচারী বা ফুটপাতবাসীকে পিষে দেওয়ার নতুন ঘটনা নয়। একাধিকবার গাড়ির তলায় এসে প্রাণ গিয়েছে পথচারীদের। বিএমডব্লিউ নয় মুম্বই সংলগ্ন পুণের পোর্সে কাণ্ড এখনও দগদগে রয়েছে সাধারণের মনে। এবার ফের গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন পথচারীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.