ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন। ২০১৭ সালে যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়েছিলেন, সেই স্বপ্ন এবার সত্যি হওয়ার মুখে। সব ঠিক থাকলে আগামী বছরই আহমেদাবাদ-মুম্বই রুটে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। কিন্তু, বড়সড় একটা অস্বস্তির কাঁটা থেকে যাচ্ছে ওই প্রকল্পের খরচ নিয়ে। ২০১৫ সালে যখন প্রকল্পের প্রস্তাব করা হয়, তখন যা খরচ ধরা হয়েছিল-প্রকল্প শেষ হতে হতে সেটার দ্বিগুণ খরচ হতে পারে বলে সমীক্ষা করেছে রেলমন্ত্রক।
২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আহমেদাবাদ ৫০৮ কিলোমিটার দীর্ঘ পথে দেশের প্রথম বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পের প্রোজেক্ট রিপোর্ট তৈরি হয় আরও দু’বছর আগে। সেই ২০১৫ সালে। জাপানের জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি অর্থাৎ ‘জিকা’র সঙ্গে চুক্তিতে শুরু হয় কাজ। প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছিল ১.১ লক্ষ কোটি টাকা। যার ৯০ শতাংশ টাকাই দেওয়ার কথা জাপানের সংস্থার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে।
আরও পড়ুন:
কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা যায়নি। ডেডলাইন থেকে অনেকটাই পিছিয়ে এই প্রকল্প। আগামী বছর ট্রেন ছুটবে বটে, তবে প্রথমেই পুরো রাস্তা ট্রেন চালানো যাবে না। প্রথম দফায় ৫০ কিলোমিটার ট্রেন চলবে। গুজরাটের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চালানো হবে। পুরো রুটের ট্রেন চলতে সময় লাগবে ২০৩০ পর্যন্ত। এতটা দেরি হওয়ার মূল কারণ, আহমেদাবাদ থেকে মুম্বই হাই-স্পিড ট্রেন প্রকল্পে দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণে সমস্যা এবং মাঝে দু’বছর করোনা অতিমারীর জন্য কাজ বন্ধ হয়ে থাকা। এই একই কারণে বেড়েছে বাজেটও। রেল মন্ত্রকের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, ওই প্রকল্প শেষ হতে মোটামুটি ২.১ লক্ষ কোটি টাকা খরচ হবে। অর্থাৎ মূল বাজেটের প্রায় দ্বিগুণ।
পুরো লাইনের কাজ শেষ হওয়ার পর মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে। মুম্বই স্ট্রেশনটি তৈরি হবে মাটির তলায়। বাকি গুলি উপরে। যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি। জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। তবে ট্রেনটি তৈরি হয়েছে পুরোপুরি এদেশে এবং দেশীয় প্রযুক্তিতে। সুখবর হল, অত্যাধুনিক এই ট্রেনগুলি তৈরি হবে ভারতেই। ট্রেন পিছু খরচ ৩৯০ থেকে ৪০০ কোটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএমকে ধন্যবাদ জানালেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক, কিন্তু কেন?
-
এবার SIR নোটিস দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়কেও! বিতর্কে মুখ খুলল কমিশন
-
পাঞ্জাবে পুলিশকর্মী খুনে এনকাউন্টার! মৃত্যু অভিযুক্তের, খতিয়ে দেখা হচ্ছে পাক-যোগ
-
প্রাপ্তি আকাশ-বিলালের মতো তরুণ তুর্কিরা, কোন পাঁচ কারণে লিগ হাতছাড়া ইস্টবেঙ্গলের?
-
ফের মুম্বইয়ের রাস্তায় বিএমডব্লিউ পিষল পথচারীদের, বেপরোয়া গতির বলি ৩, আটক চালক