Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Asian Games

শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদর্সা বিনোদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:২১

options
link
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার zoom
বাঁদিকে সূচিকা। ডানদিকে এলাভেনিল ভালারিভান। ফাইল ছবি
Advertisement

এশিয়ান গেমসে প্রথম পদক ঘরে তুলল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদর্সা বিনোদ। অন্যদিকে মিক্সড মার্শাল আর্টসে ঐতিহাসিক পদকজয় নিশ্চিত করেছন ভারতের সূচিকা তারিয়াল। এই প্রথমবার এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে নিয়েছেন ‘রোডিজ’-এ অংশ নেওয়া সূচিকা।

জাপানে এশিয়ান গেমসে ভারতের প্রথম পরীক্ষা ছিল শুটিংয়ে। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত সাফল্যে পদকের খাতা খুলল। তবে অল্পের জন্য রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ১৯০৪.২ স্কোরে সোনা জিতেছে চিন। সেখানে ভারতের পয়েন্ট ১৮৯৮। তৃতীয় জাপান ১৮৯৭.১। এলাভেনিল ভালারিভান ৬৩৩.৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে সোনমও ফাইনালে উঠেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবারই প্রথম এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। বক্সিংয়ের মতো এই ইভেন্টেও সেমিতে উঠলেই পদক নিশ্চিত হয়। কোয়ার্টারে সূচিকা ২-০ ব্যবধানে হারালেন মঙ্গোলিয়ার প্রতিনিধিকে। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। আকর্ষণীয় বিষয় হল, এর আগে ২০২২-এ কমনওয়েলথ গেমসে জুডোতে ও ২০২৩-এ এশিয়ান গেমসে কুরাশ ও ২০২৪-এ জুজুৎসুতে অংশগ্রহণ করেছিলেন। পরে এমএমএ বেছে নেন। সূচিকা আবার এমটিভি রোডিজ ও ইন্ডিয়াস আল্টিমেট ওয়ারিওয়ারের মতো রিয়ালিটি শোতেও ছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.