সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমপর্বের পালা মিটে গিয়েছে৷ এককালের গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের সম্পর্কে ইতি টেনে দিয়েছেন নিজেরাই৷ সময়ের সঙ্গে খুঁজে নিয়েছেন অন্য কোনও সাথীকে৷ কিন্তু বড়পর্দায় আজও সেই জুটির কেমিস্ট্রি দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা৷ হ্যাঁ, কথা হচ্ছে সলমন খান ও ক্যাটরিয়া কাইফের৷ যাঁদের রিয়েল লাইফ প্রেমকাহিনি দি এন্ড হয়ে গেলেও কবীর খানের আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-তে তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে৷ আর সেই জন্যই ফের এই জুটিকে নিয়ে উত্তপ্ত হচ্ছে সিনে-দুনিয়া৷ সেই উত্তেজনা বৃহস্পতিবার আরও একটু উসকে দিলেন দাবাং খান৷
[OMG! মাত্র ১০ টাকায় মিলছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’-এর টিকিট!]
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে ফ্যানদের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, তা এতদিনে ভালই জেনে গিয়েছেন ক্যাটরিনা কাইফ৷ ফেসবুকে ফ্যানদের সঙ্গে গল্প করতে দারুণ ভালবাসেন বলিউড ডিভা৷ গত বছর নিজের জন্মদিনে ফেসবুকে হাতে খড়ি হয়েছিল তাঁর৷ এবার ভক্তদের আরও একটি সারপ্রাইজ দিলেন তিনি৷ এবার শুধু ফেসবুকই নয়, ইনস্টাগ্রামেও দেখা মিলবে বলি অভিনেত্রীর৷ এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন ক্যাট৷ আর তাঁকে সোশ্যাল মিডিয়ার নয়া দুনিয়ায় স্বাগত জানালেন সলমন৷ লিখেছেন, সবাই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির টাইগ্রেসকে ইনস্টায় স্বাগত জানান৷
ইতিমধ্যেই নিজের একটি ছবি পোস্টও করে ফেলেছেন ক্যাট৷ সঙ্গে লিখেছেন, “নতুন শুরু৷ হ্যালো ইনস্টাগ্রাম৷” আর ফলোয়ারের সংখ্যা? ২৪ ঘণ্টাও হয়নি৷ তার মধ্যেই ৩ লক্ষেরও বেশি মানুষ তাঁর প্রোফাইল ফলো করতে শুরু করে দিয়েছেন৷ শুধু তাঁর ফ্যানরাই নন, বলিউড তারকারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বুধবারই টুইট করে ক্যাটরিনার ইনস্টাগ্রামে আসার কথা জানিয়ে ছিলেন পরিচালক করণ জোহর৷
নতুন সোশ্যাল মিডিয়া যে দারুণ উপভোগ করছেন ক্যাটরিনা, তা নিজেই জানালেন অভিনেত্রী৷ বলছেন, “ফেসবুক ব্যবহার করতে বেশ ভালই লাগে৷ ইনস্টাগ্রামের কথাও অনেক দিন ধরে শুনছি৷ কিন্তু প্রোফাইল খোলা নিয়ে সেভাবে ভাবিনি৷ এবার ইচ্ছে হল তাই খুলে ফেললাম৷” ক্যাটের ইনস্টাগ্রামে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েলের নানা মুহূর্তের ছবি নিশ্চয়ই ধরা পড়বে৷ ফলে আরও একবার জমে উঠবে সলমন-ক্যাট রসায়ন৷ ভক্তদের অন্তত তেমনটাই আশা৷
[মুক্তি পেল ‘রাবতা’র টাইটেল ট্র্যাক, দেখুন ‘hotiee’ দীপিকাকে]
সর্বশেষ খবর
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত
-
রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের