Rubina Dilaik

‘খতরোঁ কে খিলাড়ি’, রুবিনার সারা শরীরে কিলবিল করছে সাপ, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন!

'খতরোঁ কে খিলাড়ি' মানেই নিত্যনতুন চমক! তারকাদের হাড়ভাঙা খাটুনি শুধু নয়, তাঁরা কতটা রোমাঞ্চপ্রেমী, সঞ্চালক রোহিত শেট্টি হাড়ে হাড়ে তার জড়িপ নেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বিতর্কে রোহিত শেট্টির 'খতরো কে খিলাড়ি'!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২১:৪১

options
link
‘খতরোঁ কে খিলাড়ি’, রুবিনার সারা শরীরে কিলবিল করছে সাপ, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন!
রুবিনার 'খতরোঁ কে খিলাড়ি' স্টান্ট নিয়ে বিতর্ক!

‘খতরোঁ কে খিলাড়ি’র নতুন মরশুম নিয়ে সরগরম বিনোদুনিয়া। আর নয়া সিজনের প্রোমো প্রকাশ্যে এনে দিন কয়েকের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই অ্যাডভেঞ্চারাস রিয়ালিটি শো। ফি বছর সংশ্লিষ্ট শোয়ে তারকারা বিভিন্ন স্টান্ট দেখিয়ে দর্শকমহলের মনোরঞ্জন করেন। তবে এবার টেলিপর্দার ‘ছোটি বহু’ রুবিনা দিলাইক যা খেল দেখালেন, তাতে শোরগোল!

Advertisement

এহেন দৃশ্য দেখেই শিউড়ে ওঠার জোগাড় নেটভুবনের। প্রশ্ন উঠেছে, প্রতিযোগীদের নিরাপত্তা নিয়ে। কেউ বা শোয়ের এহেন স্ট্র্যাটেজি নিয়েও সমালোচনা করেছেন।

‘খতরোঁ কে খিলাড়ি’ মানেই নিত্যনতুন চমক! তারকাদের হাড়ভাঙা খাটুনি শুধু নয়, তাঁরা কতটা রোমাঞ্চপ্রেমী, সঞ্চালক রোহিত শেট্টি হাড়ে হাড়ে তার জড়িপ নেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চলতিবারে শোয়ে মোট ১৩ জন প্রতিযোগী যোগ দিয়েছেন। যে তালিকায়, অভিকা গৌর, শগুন শর্মা, হর্ষ গুজরাল, রুহানিকা ধাওয়ান থেকে ঋত্বিক ধনজানি, বিশাল আদিত্য সিংহ, এমনকী অবিনাশ মিশ্রের মতো হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় মুখরা রয়েছেন। আর সেখানেই রুবিনা দিলাইকের ‘স্টান্টবাজি’ নিয়ে সমালোচনার ঝড়! কাঠগড়ায় ‘খতরোঁ কে খিলাড়ি’ নির্মাতারাও। ঠিক কী ঘটেছে?

Advertisement
রুবিনার ‘খতরোঁ কে খিলাড়ি’ স্টান্ট নিয়ে বিতর্ক!

সংশ্লিষ্ট শোয়ের ভাইরাল প্রোমোয় দেখা গেল, কাচের কফিনে শুয়ে থাকা রুবিনার শরীরে কিলবিল করছে বিভিন্ন প্রজাতির একাধিক সাপ। কোনওটা তাঁর মাথা, আবার কোনওটা অভিনেত্রীর মুখ-গলায় পেঁচিয়ে রেখেছে! প্রোমোর আরেক দৃশ্যে টেলি-অভিনেতা করণ ওয়াহিকে আদ্যোপান্ত প্লাস্টিকে মুড়ে রাখতে দেখা গেল। বদ্ধ অবস্থায় কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারেন তিনি, সম্ভবত শোয়ের ফরম্যাট অনুযায়ী সেটাই যাচাই করা হচ্ছিল। আর এহেন দৃশ্য দেখেই শিউড়ে ওঠার জোগাড় নেটভুবনের। প্রশ্ন উঠেছে, প্রতিযোগীদের নিরাপত্তা নিয়ে। কেউ বা শোয়ের এহেন স্ট্র্যাটেজি নিয়েও সমালোচনা করেছেন। আপাতত শোয়ের শুটিং চলছে বলে, সূত্রের খবর। মোট ৪০ দিনের শুটিংও হয়ে গিয়েছে। তবে কবে থেকে সম্প্রচার শুরু হবে? তা নিয়ে এখনও ধন্দ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.