Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Prosenjit Chatterjee Biman Bose

আচমকাই আলিমুদ্দিনে প্রসেনজিৎ, বিমান বসুর সঙ্গে সিনেআড্ডায় কী কথা হল?

ভোটের আবহে অভিনেতার বালিগঞ্জের বাসভবনে সিপিএম প্রার্থী আফরিন বেগম দেখা করতে যাওয়ায়, বিভিন্ন জল্পনা উসকেছিল! এবার প্রসেনজিতের আলিমুদ্দিন সফর নিয়ে কৌতূহল অমূলক নয়। আচমকাই কেন বাম শিবিরের রাজ্য দপ্তরে অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২০:৪৩

options
link
আচমকাই আলিমুদ্দিনে প্রসেনজিৎ, বিমান বসুর সঙ্গে সিনেআড্ডায় কী কথা হল? zoom
আলিমুদ্দিনে প্রসেনজিত্‍, বিমান বসুর সাক্ষাৎ।
Advertisement

সপ্তাহান্তে ছুটির দিনে যখন গোটা শহর বৃষ্টিভেজা বিকেল উপভোগ করতে ব্যস্ত, তখন আচমকাই রবিবাসরীয় বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছে গেলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। সেখানে বিমান বসুর সঙ্গে দেখা করেন পদ্মশ্রী অভিনেতা। উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়ও। ভোটের আবহে অভিনেতার বালিগঞ্জের বাসভবনে সিপিএম প্রার্থী আফরিন বেগম দেখা করতে যাওয়ায়, বিভিন্ন জল্পনা উসকেছিল! এবার প্রসেনজিতের আলিমুদ্দিন সফর নিয়ে কৌতূহল অমূলক নয়। আচমকাই কেন বাম শিবিরের রাজ্য দপ্তরে অভিনেতা?

আসলে আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ‘অনেকদিন পর’। যে সিনেমা পরিচালনা করেছেন সৌরভ পালোধী। যিনি বরাবর দৃঢ় চিত্তে নিজেকে বাম সমর্থক হিসেবে আওয়াজ তুলে এসেছেন। খবর, সেই সিনেমার বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণের জন্যেই বিমান বসুর সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজক হিসেবে নিজে সশরীরে আলিমুদ্দিনে হাজির হয়ে ছবিটি দেখার জন্য প্রবীণ রাজনীতিবিদকে আমন্ত্রণ জানান তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন সৌরভ নিজেও। জানা গিয়েছে,
‘অনেকদিন পর’ সিনেমাটি দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে প্রযোজনা সংস্থার তরফে। সেই তালিকায় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তিত্বরাও রয়েছেন। আগামী ২৬ জুন রিলিজের প্রাক্কালে সিনেমার এহেন প্রচার কৌশলী নিয়ে ইতিমধ্যেই কৌতূহল শুরু হয়েছে।

Advertisement

প্রসেনজিতের প্রযোজনায় যে ‘অনেকদিন পর’ নামে একটি নতুন সিনেমা আসছে, সেখবর নির্বাচনী রেজাল্টের আবহে ইঙ্গিতপূর্ণ পোস্টেই জানিয়েছিলেন তিনি। যে ছবির জন্যে অপেক্ষা করছেন অভিনেতা নিজেও। আর সেই প্রেক্ষিতেই অভিনব কায়দায় সিনেমার পোস্টার এবং ট্যাগলাইন প্রকাশ্যে আনেন তিনি।

আলিমুদ্দিনে বিমান বসুর সঙ্গে প্রসেনজিত্‍, সৌরভ পালোধী।

প্রসেনজিতের প্রযোজনায় যে ‘অনেকদিন পর’ নামে একটি নতুন সিনেমা আসছে, সেখবর নির্বাচনী রেজাল্টের আবহে ইঙ্গিতপূর্ণ পোস্টেই জানিয়েছিলেন তিনি। যে ছবির জন্যে অপেক্ষা করছেন অভিনেতা নিজেও। আর সেই প্রেক্ষিতেই অভিনব কায়দায় সিনেমার পোস্টার এবং ট্যাগলাইন প্রকাশ্যে আনেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এই সিনেমা পরিচালনার দায়িত্বে সৌরভ পালোধী। যিনি সাম্প্রতিক অতীতে ‘অঙ্ক কী কঠিন’ সিনেমার জন্য সিনেসমালোচক থেকে দর্শকমহলের প্রশংসা অর্জন করেছেন। এবার আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘অনেকদিন পর’। এই প্রথমবার ‘এনআইডিয়াস’-এর ব্যানারে কাজ করছেন সৌরভ। উল্লেখ্য, এই সিনেমার জন্যে অমিতাভ বচ্চনও শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পালটা শাহেনশাকে ধন্যবাদ জানান তাঁর ‘বুম্বা’ও।

সৌরভ পালোধীর সঙ্গে এই সিনেমার কাহিনি বুনেছেন সৌমিত দেব। মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা, শতরূপা এবং বিমল গিরি। অন্যান্য চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায়, বিমল চক্রবর্তীদের। ‘অনেকদিন পর’-এর সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত। সঙ্গীত পরিচালনায় সপ্তক সানাই। সম্পাদনার দায়িত্বে প্রণয় দাশগুপ্ত। সব ঠিকঠাক থাকলে ছাব্বিশ সালের নভেম্বর মাসে শুটিং শুরু হবে। আর সেই সিনেমার প্রচারের জন্যেই এহেন অভিনব পন্থা বেছে নিয়েছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.