Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Javed Akhtar

ট্রাম্পকে তোপ দাগতেই জাভেদ আখতারকে ‘মুসলিমবিদ্বেষী’ খোঁচা, ‘মূর্খ’, কার উপর ক্ষুব্ধ গীতিকার?

জর্জিয়া মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কুমন্তব্য! ফোঁস করে বিতর্কে জাভেদ আখতার। 'মুসলিমবিদ্বেষী' কটাক্ষ ধেয়ে আসতেই কী জবাব প্রবীণ গীতিকারের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৭:৪২

options
link
ট্রাম্পকে তোপ দাগতেই জাভেদ আখতারকে ‘মুসলিমবিদ্বেষী’ খোঁচা, ‘মূর্খ’, কার উপর ক্ষুব্ধ গীতিকার? zoom
ট্রাম্পকে তোপ দাগতেই জাভেদ আখতারকে 'মুসলিমবিদ্বেষী' খোঁচা!
Advertisement

ঈশ্বরে তিনি বিশ্বাসী নন। নিজেকে বরাবর ‘নাস্তিক’ বলেই দাবি করে এসেছেন জাভেদ আখতার। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ে বলেছিলেন, “আল্লাহর চেয়ে মোদি ভালো…।” এবার সেই ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগতেই প্রবীণ গীতিকারের উদ্দেশে ‘মুসলিমবিদ্বেষী’ কটাক্ষ ধেয়ে এল। পালটা নিন্দুক, সমালোচকদের ছেড়ে কথা বলেননি জাভেদ। মার্জিত শব্দচয়নেই যে ‘সবক’ তিনি শেখালেন, সেটাই বর্তমানে নেটভুবনের চর্চায়।

“উনি বলেছেন, মেলোনি নাকি ওঁর সঙ্গে ছবি তোলার জন্য ‘অনুনয়-বিনয়’ করেছিলেন। প্রথমত, ইটালির মতো দেশের একজন আত্মবিশ্বাসী, জনপ্রিয় ও ক্ষমতাশালী মহিলা প্রধানমন্ত্রী কেন এমন একজন ব্যক্তির সঙ্গে ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করবেন? শুধু আলোচনার খাতিরে যদি ধরেই নিই…।” 

ঠিক কী ঘটেছে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাকি সদ্যসমাপ্ত জি-৭ সম্মেলনের সময়ে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য জোড়াজুড়ি করেছিলেন। এক মহিলা রাষ্ট্রপ্রধানের উদ্দেশে ট্রাম্পের এহেন মন্তব্যে ইতিধ্যেই ছিছিক্কার পড়ে গিয়েছে! ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মেলোনিও। এবার সেপ্রসঙ্গেই মার্কিন প্রেসিডেন্টকে তোপ দেগে জাভেদ আখতার বলেন, “ট্রাম্প তো দিনরাত মিথ্যা বলার জন্য পরিচিত। অন্তহীন মিথ্যের তালিকায় এবার আরেকটি মিথ্যে যোগ করেছেন! উনি বলেছেন, মেলোনি নাকি ওঁর সঙ্গে ছবি তোলার জন্য ‘অনুনয়-বিনয়’ করেছিলেন। প্রথমত, ইটালির মতো দেশের একজন আত্মবিশ্বাসী, জনপ্রিয় ও ক্ষমতাশালী মহিলা প্রধানমন্ত্রী কেন এমন একজন ব্যক্তির সঙ্গে ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করবেন? শুধু আলোচনার খাতিরে যদি ধরেই নিই, যে এমনটা সত্যিই ঘটেছিল, তাহলে ভাবুন কতটা নিচ, অশালীন, অভদ্র লোক হলে ভরা সম্মেলনে এমন দাবি করতে পারেন।” এহেন মন্তব্যের পরই জাভেদ আখতারের উদ্দেশে ধেয়ে আসে কটাক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
জাভেদ আখতার

জনৈক নেটবাসিন্দা প্রবীণ গীতিকারের উদ্দেশে পালটা তোপ দেগে বলেন, ‘স্যর, আপনার ধর্মেও মিথ্যাচারের জন্য একটি শ্লোক রয়েছে- জন্নতের হুরদের আসল রূপ আমরা জানি। মনকে শান্ত করার জন্য এই ভাবনাটাও ভালো।’ জবাবে জাভেদ লেখেন, “যদি তোমার এই তুচ্ছ, অপরিণত মন বুঝতে পারত, তাহলে তুমি এতদিনে জানতে যে, আমি একজন নাস্তিক। হয়তো তুমি এই শব্দটির সঙ্গে পরিচিতই নও। এর অর্থ হল- যে কোনও ধর্মেই বিশ্বাস করে না। আমার ধর্ম হল আমি ভারতীয়, যে ধর্মে তোমারও বাস।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.