Koel Mallick-Parambrata Chatterjee

১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে

হইচই স্টুডিওজ-এর ছবিতে কোয়েল মল্লিক। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৩:০২

options
link
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন কোয়েল

কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় (Koel Mallick-Parambrata Chatterjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত স্মার্ট এবং দর্শকের অত্যন্ত পছন্দের জুটি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক। কীভাবে? খুলেই বলা যাক। সাম্প্রতিক কালে শুধু সিনেমা নয়, রাজনৈতিক কারণেও তাঁরা সংবাদের শিরোনামে এসেছেন। কোয়েল সরে গিয়েছেন প্রত্যক্ষ রাজনীতি থেকে, পরমব্রতও তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রাজনীতির আঙিনায় নয়, পরিচালনা-অভিনয় জগতেই স্বচ্ছন্দ।

Advertisement

অন্যদিকে কোয়েলের প্রথম পছন্দ সিনেমা, ঘনিষ্ঠজনেরা সেটা খুব ভালোভাবেই জানেন। তাঁর সাম্প্রতিক ছবি ‘স্বার্থপর’ দারুণ সফল। পরের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষারত কোয়লভক্তরা। অন্যদিকে পরমব্রতকে সম্প্রতি দেখা গিয়েছে  ‘হাওয়া বদল টু’-তে। এই মুহূর্তে স্টুডিওপাড়ার ফিসফাস, পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করছেন কোয়েল মল্লিক। তাও আবার ‘হইচই স্টুডিওজ’-এর ছবির জন্য। এক অর্থে প্রায় দশ বছর পর কোয়েলের ‘ঘরে ফেরা’ বলাই যায়।

Advertisement
Koel Mallick returns to Hoichoi Studios after 10 years
কোয়েল মল্লিক

এক সময় এসভিএফ-এর ব্যানারে বহু ছবিতে কাজ করেছেন কোয়েল। শোনা যাচ্ছে ছবির শুটিংও নাকি শুরু হয়ে গিয়েছে। এর আগে পরমব্রত এই প্ল্যাটফর্মের সিনেমা-সিরিজ পরিচালনা করেছেন। নতুন মোড়কে টলিউডের পুরনো জুটির কামব্যাক নিঃসন্দেহে বাংলা ছবির দর্শকের কাছে খুশির খবর। কোয়েল-পরমব্রত জুটি বারবার দর্শকের মনোরঞ্জন করেছে। আগামীতেও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী সিনেপ্রেমীরা।

Advertisement

‘সাগরদ্বীপের যকের ধন’, ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’র মতো ছবিতে তাঁদের যুগলবন্দি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। পরমব্রতর পরিচালনায় কোয়েলও সাম্প্রতিক অতীতে সাফল্য অর্জন করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আরও একবার পর্দায় পরমব্রত-কোয়েল জুটিকে রসায়ন উপভোগ করার সুযোগ পাবে দর্শক। তাও আবার এমন এক ছবিতে যেখানে পরিচালক আর নায়ক দ্বৈত ভূমিকায় উত্তীর্ণ হবেন পরমব্রত।

Parambrata Chatterjee to direct and act with Koel Mallick
পরমব্রত চট্টোপাধ্যায়

যতদূর জানা যাচ্ছে ছবির নাম ‘বীর পুরুষ’। কানাঘুষো, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তের মতো আরও অনেকে কলাকুশলীদের। তবে এবিষয়ে পরমব্রত বা কোয়েল এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.