বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মার! অভিযুক্ত তৃণমূল নেতার দুই ছেলে। ঘটনায় গুরুতর আহত সচিদানন্দ যাদব নামে ওই বিজেপি সমর্থক। ঘটনার পরেই তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ইতিমধ্যে আক্রান্তের পরিবারের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায়। অভিযোগ, কয়েক দিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটরবাইক পার্কিং করে রেখেছিলেন তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করেন সচিদানন্দ। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দুজন সিভিক ভলান্টিয়ারে কর্মরত হওয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই বিজেপি সমর্থকের।
পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই চাপ তাঁরা মেনে নেননি। পুরনো সেই আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবেই এই হামলা বলে অভিযোগ আহতের পরিবারের। যদিও এই বিষয়ে স্পিকটি নট তৃণমূল নেতার দুই ছেলে। এদিকে ঘটনার পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘোড়ুই।
সর্বশেষ খবর
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান পেলেন ডা. রজত ভট্টাচার্য
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…