প্রথাগত সমাজে সবই গতে বাঁধা। সেখানে ন্যায়-অন্যায়ের সংজ্ঞাটাই আলাদা। কিছুই নিরপেক্ষ নয়। ছোটবেলা থেকে ঠিক আর ভুলের নিক্তিতে আমরাও মিশে যাই স্বাভাবিক ভাবেই। কিন্তু এই চেনা ‘স্বাভাবিক’ কাঠামোর বাইরে রয়েছে আলাদা জগত। সেখানে কি আমরা উঁকি দিয়েছি কখনও? এই কঠিন প্রশ্নগুলোকেই এবার সেলুলয়েডের পর্দায় তুলে আনছে পরিচালক সৌরভ মুখার্জির নতুন ছবি ‘মাধবীলতা’ (Madhabilata)।
আরও পড়ুন:
সম্প্রতি কলকাতার রোটারি সদনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেল ‘Rudra Entertainment Official’। উদ্বোধনী মঞ্চেই প্রদর্শিত হয় এই চ্যানেলের প্রথম নিবেদন ‘মাধবীলতা’। ছবিটির মূল সুর গড়ে উঠেছে ব্যতিক্রমী ভাবনা এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে। নির্মাতাদের মতে, এটি কেবল একটি সিনেমা নয়, বরং এক গভীর অনুভূতির বহিঃপ্রকাশ।

ছবির কাহিনি আবর্তিত হয়েছে সমাজের তথাকথিত মূলস্রোতের বাইরে থাকা মানুষদের নিয়ে। পরিচালক সৌরভ মুখার্জি জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যাপিত জীবনের কিছু না বলা যন্ত্রণার নির্যাস এই গল্প। বিশেষ করে সেইসব মানুষ, যারা পৃথিবীকে একটু ভিন্ন চোখে দেখে, তাদের একাকিত্ব এবং লড়াই তাঁকে গভীরভাবে আলোড়িত করেছিল। সেই আবেগই রূপ পেয়েছে ‘মাধবীলতা’র চিত্রনাট্যে।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রিমঝিম গুপ্ত এবং অভ্রজিত চক্রবর্তী। তাঁদের বলিষ্ঠ অভিনয় সমাজের প্রচলিত ‘স্বাভাবিকতা’র সংজ্ঞাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দর্শককে ভাবিয়ে তোলাই এই ছবির আসল উদ্দেশ্য। যদি এই ছবি দেখে কেউ নিজের দৃষ্টিভঙ্গি বদলান বা অন্যের প্রতি একটু বেশি সহমর্মী হন, তবেই শিল্পীর পরিশ্রম সার্থক হবে বলে মনে করেন নির্মাতা।
আগামী ৪ এপ্রিল থেকে ‘Rudra Entertainment Official’ ইউটিউব চ্যানেলে দর্শক সিনেমাটি দেখতে পাবেন। জানা গেছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মটি আরও অনেক মাইক্রো ফিল্ম, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ উপহার দেবে। সব গল্পের কাজ উত্তর দেওয়া নয়, কিছু গল্পের কাজ সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করানো। ‘মাধবীলতা’ ঠিক সেই কাজটিই করতে চেয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের মাঝেই হৃদয় ভেঙে হাজার টুকরো! ভূমিকম্পে মৃত আর্জেন্টিনা তারকার স্ত্রী-সন্তানরা
-
চোখ রাঙাচ্ছে চিন! মাত দিতে ড্রাগনের অস্ত্রেই ভারতের পালটা, মাঠে নামছে সেনার নতুন বাহিনী
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন