Kumbh Girl Monalisa Marriage

‘মোনালিসা লাভ জেহাদের শিকার, ওকে ফেরান’, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে কাকুতি-মিনতি বাবার

গত বুধবার তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় পরিবারের বিরুদ্ধে বলপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন মোনালিসা। এরপরই ইসলাম ধর্মাবলম্বী প্রেমিক ফরমান খানের সঙ্গে কেরলের এক মন্দিরে হিন্দু রীতিতে মালাবদল, সাতপাক ঘুরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মহাকুম্ভের মালাপসারিণী। এবার লাভ জেহাদের অভিযোগ এনে মোহন যাদবের দ্বারস্থ মোনালিসার বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৫:৩৬

options
link
‘মোনালিসা লাভ জেহাদের শিকার, ওকে ফেরান’, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে কাকুতি-মিনতি বাবার
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মোনালিসার বাবা। ছবি- সংগৃহীত

দক্ষিণী ছবির শুটিং করতে গিয়ে পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে বিয়ে করে বিতর্কে জড়িয়েছেন মোনালিসা ভোঁসলে (Kumbh Girl Monalisa Marriage)। পঁচিশ সালের মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল এই বিড়ালাক্ষী মালাপসারিণীর ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন পাথরের মালা বিক্রেতা। যার জেরে সিনেদুনিয়া থেকেও ডাক পান খারগাঁওয়ের এই ষোড়শী। মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ই এবার ‘লাভ জেহাদে’র জেরে চর্চার শিরোনামে। মেয়েকে বাড়ি ফেরানোর জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের দ্বারস্থ হয়েছেন মোনালিসা ভোঁসলের বাবা।

Advertisement
Monalisa-Marriage
স্বামী ফরমানের সঙ্গে মোনালিসা। ছবি- সংগৃহীত

“আমার মেয়ে গোটা দেশে সুনাম অর্জন করেছে। মোনালিসা আমাকে জানিয়েছিল যে, ও দুটো সিনেমায় অভিনয় করছে। ও নিজেই বলেছিল যে, ক’জন ওকে অভিনয় এবং নাচের প্রশিক্ষণ দিচ্ছে। যাতে ভবিষ্যতে মোনালিসার সিনে কেরিয়ার গড়তে অসুবিধে না হয়। কিন্তু শেষমেশ যে এমন একটা ঘটনা ঘটবে…” 

গত বুধবার তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় পরিবারের বিরুদ্ধে বলপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন মোনালিসা। এরপরই ইসলাম ধর্মাবলম্বী প্রেমিক ফরমান খানের সঙ্গে কেরলের এক মন্দিরে হিন্দু রীতিতে মালাবদল, সাতপাক ঘুরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মহাকুম্ভের মালাপসারিণী। জানা যায়, স্থানীয় বাম প্রশাসনের হস্তক্ষেপেই ফরমান-মোনালিসার বিয়ে হয়। জানা যায়, এই বিয়ের অনুষ্ঠানে নাকি কেরল সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। খবর প্রকাশ্যে আসার পরই মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে লাভ জেহাদের অভিযোগ এনেছেন। মোনালিসা আদতে মধ্যপ্রদেশের মহেশ্বর শহরের বাসিন্দা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়সিংহ জানান, “আমার মেয়ে গোটা দেশে সুনাম অর্জন করেছে। মোনালিসা আমাকে জানিয়েছিল যে, ও দুটো সিনেমায় অভিনয় করছে। ও নিজেই বলেছিল যে, ক’জন ওকে অভিনয় এবং নাচের প্রশিক্ষণ দিচ্ছে। যাতে ভবিষ্যতে মোনালিসার সিনে কেরিয়ার গড়তে অসুবিধে না হয়। কিন্তু শেষমেশ যে এমন একটা ঘটনা ঘটবে, সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার মেয়ে লাভ জেহাদের শিকার। তাই মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন মোনালিসাকে নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে আনেন। ফরমান খান নামের এক মুসলিম যুবক প্রতারণা করে আমার মেয়েকে ফাঁদে ফেলেছে। এটি স্পষ্টতই ‘লাভ জেহাদ’-এর ঘটনা।” যদিও বিয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভ জেহাদ অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ ও তাঁর স্বামী ফরমান খান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
শুটিং করতে গিয়ে পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে বিয়ে করলেন মহাকুম্ভের মোনালিসা ভোঁসলে। ছবি- সংগৃহীত

মোনালিসার স্বামী বলেন, নানা সংবাদমাধ্যমে আমাদের বিয়েটাকে লাভ জেহাদ বলে উল্লেখ করা হচ্ছে। বিষয়টা সেরকম নয়। সব ধর্ম সমান। মোনালিসা তাঁর নিজের ধর্ম পালন করবেন। আমি আমার ধর্ম। আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি। আমি মন্দিরে যাই, আবার মসজিদেও যাই। আমি পুজোও করি। সবকিছু করি।” ফরমান এও বলেন যে, “আমাদের কাছে সবাই সমান। আমি ও মোনালিসা দু’জনেই শিল্পী। আমরা মানুষ। কেরলে ধর্মের বিভেদ নেই। সবাই মানুষকে মানুষ ভাবে। এই কারণে কেরল হল সেরা।” এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন মোনালিসাও। তবে তিনি এদিন একটি কথাও বলেননি। এবার গুরুতর অভিযোগ এনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে কাকুতি-মিনতি করলেন জয়সিংহ ভোঁসলে। তাঁর একটাই দাবি, “মোনালিসাকে বাড়ি ফেরান।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন