সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানকে (Salman Khan) ‘ভাই’ বলাই কাল! পাঞ্জাবি গায়ক জিপ্পি গরিওয়ালের বাড়িতে এলোপাথারি গুলি চালিয়ে ফের শাসালো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)।
কানাডায় থাকেন জিপ্পি গরিওয়াল (Gippy Grewal)। শনিবার তাঁর ভেনক্যুভারের হোয়াইট রক এরিয়ার বাড়ির সামনে হামলা চালায় একদল দুষ্কৃতী। এর পরই কুখ্যাত লরেন্স ঘটনার দায় স্বীকার করে। এক ফেসবুক পোস্টে সলমন খানকে উদ্দেশ্য করে এক বার্তা দেয় সে। কোনওরকম ভনিতা না করেই সরাসরি লেখে, “তুমি তো সলমন খানকে ভাই বলে ডাকো। এবার তোমার ভাইয়ের সময় এসেছে তোমাকে বাঁচানোর। এই বার্তাটি ওঁর জন্যও।”
এরপরই টাইগার-এর উদ্দেশে তার বার্তা, “সলমনে একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর পর তোমার নাটকীয় প্রতিক্রিয়া কিন্তু কারও নজর এড়ায়নি। আমরা সকলেই জানি ও কীরকম অপরাধী ছিল। কী অপরাধ করেছিল। ভিকি যখন মিদ্দুখেডায় ছিল তখন তুমি ওর চারপাশে ঘুর ঘুর করেছিলে। আর এদিকে সিদ্ধুর জন্যও বেশি শোক করেছিলে। সলমন এখন তুমি আমাদের হাতের নাগালে। এটা ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।”
[আরও পড়ুন: ফিল্মি কেরিয়ার ভাঁড়ে মা ভবানী! ‘তেজস’ মুখ থুবড়ে পড়তেই কঙ্গনার প্রচারের অস্ত্র মোদি]

জিপ্পি গরিওয়ালের বাড়িতে গুলি চালানোর ঘটনায় স্তম্ভিত গোটা পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি। উপরন্তু লরেন্সের হুমকি এই ঘটনীাকে নয়া মোড় দিয়েছে। যদিও জিপ্পি এখনও এই ঘটনায় কোনওরকম মুখ খোলেননি। না সলমন নিজে কোনও প্রতিক্রিয়া দিয়েছেন। প্রসঙ্গত, বছর খানেক ধরেই ভাইজানকে খুনের হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং মাস্টার লরেন্স। এবার প্রকাশ্যে শাসাল।
[আরও পড়ুন: ভীড়ে চিড়েচ্যাপ্টা ভিকি কৌশল, তবুও বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম! নেটপাড়ার মন কাড়লেন ‘পাঞ্জাবি পুত্তর’]
সর্বশেষ খবর
-
মুখে বন্দে মাতরম, মনে দেশপ্রেম! জলবন্দি স্কুলে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের
-
‘অরবিন্দের যোগচর্চা ফিরিয়েছেন মোদি’, জন্মদিনে ঋষি অরবিন্দর বাড়ি গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর
-
রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের
-
দেশের আরও এক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, স্বাধীনতা দিবসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
৩ নম্বরে দু’বছরের খরা কাটালেন পাড়িক্কল, ভারতের অ্যাডভান্টেজে ‘কাঁটা’ রাহুলের চোট