সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড়ে চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড়! তিল ধারণের জায়গা মাত্র নেই। ভিকি কৌশলকে (Vicky Kaushal) দেখতে ভিড় জমিয়েছেন আট থেকে আশির অনুরাগীরা। প্রিয় অভিনেতাকে একটু ছুঁয়ে দেখার জন্য তরুণীদের সে কী উন্মাদনা! দুবাইতেও যে ভিকি কৌশলের এত অনুরাগী রয়েছেন, সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওই তার প্রমাণ। আর সেই জনঅরণ্যের মাঝেই পর্দার ‘মানেকশ’ ভিকি যা করলেন, তাতে ধন্য ধন্য করছে নেটপাড়া।
পয়লা ডিসেম্বরেই ‘মানেকশ’র স্মৃতি উসকে দিতে প্রেক্ষাগৃহে আসছেন ভিকি কৌশল। ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবির প্রচারে অভিনেতা এখন বেজায় ব্যস্ত। আজ কলকাতা তো কাল দিল্লি, মুম্বই করে বেড়াচ্ছেন। বিশ্রামের অবসর নেই। সম্প্রতি ‘স্যাম বাহাদুর’-এর প্রচারে দুবাইতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁর মিষ্টি আচরণে মন জয় করে নিলেন ‘পাঞ্জাবি পুত্তর’।

[আরও পড়ুন: মাল্টিপ্লেক্সের দৌরাত্ম্যে সিঙ্গল স্ক্রিন কোণঠাসা, বদল আনতে দারুণ স্ট্র্যাটেজি ‘টাইগার’ সলমনের]
ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল, ভীড়ের মধ্যে ঠেলা, ধাক্কাধাক্কি এড়িয়ে এক বয়স্কা অনুরাগীর মঞ্চের প্রায় সামনে চলে এলেন ভিকিকে একটু ছুঁয়ে দেখার জন্য। ফিরিয়ে দেননি অভিনেতা। তৎক্ষণাৎ মঞ্চ থেক নেমে ওই বৃদ্ধাকে প্রণাম করলেন। পালটা ভিকি কৌশলের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বাংলাদেশে প্রচুর ভারত বিদ্বেষী’, নিজের দেশের সমালোচনা করে পালটা বয়কটের মুখে চঞ্চল চৌধুরী!]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি