সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাইবাবু তো আগে থেকেই ফেঁসে ছিলেন। কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুর আদালতে তিনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। এবার জামাইবাবুর রাস্তাতেই হাঁটলেন শ্যালকও। তবে কারাবাসের শাস্তি তাঁকে পেতে হবে না। তাঁর ‘শাস্তি’ শুধু জরিমানার উপর দিয়ে গিয়েছে।
কথা হচ্ছে সলমন খানের শ্যালক আয়ুষ শর্মাকে নিয়ে। তাঁর প্রথম ছবি ‘লাভরাত্রি’ মুক্তির মুখে। কিন্তু ততদিন নির্বিবাদে থাকা সইল না তাঁর। তার আগেই ঝামেলায় জড়ালেন আয়ুষ। ছবির পটভূমি গুজরাট। আর এই গুজরাটেই জরিমানা করা হল তাঁকে। কারণ, বাইকে চড়ে হেলমেট পরেননি তিনি ও তাঁর হিরোইন ওয়ারিনা হুসেন। তাই দু’জনকেই জরিমানা করা হয়েছে। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
[ ইটালিতেই বিয়ে সারছেন রণবীর-দীপিকা, ফাঁস করলেন কবীর বেদী ]
এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে শেষ রাত্রিতে তাঁদের হোটেলে হানা দেয় ভাদোদরা পুলিশ। তারা জানায়, আয়ুষ ও ওয়ারিনা পাবলিক ফিগার। তাদের ট্রাফিক আইন সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত কিন্তু তা তারা করেননি। সেই কারণেই দু’জনের থেকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বলিউডে বেশ জাঁকজমক করেই ঢুকছেন আয়ুষ শর্মা। সলমন খানের শ্যালক তিনি। তাই যা আশা করা গিয়েছিল, তার থেকে কিছু কম জাঁকজমক হয়নি। সোমবার ছবির প্রোমোশনে ভদোদরায় ছিলেন তাঁরা। তখনই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সন্ধ্যার দিকে বিমানবন্দর থেকে সুরসাগর যাওয়ার রাস্তায় বাইকে করে ঘুরছিলেন আয়ুষ ও ওয়ারিনা। কিন্তু দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর একাধিক আপত্তি ওঠে। অনেকে অভিযোগও জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হোটেলে হানা দেয় পুলিশ। উল্লেখ্য, ৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘লাভরাত্রি’। ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা।
[ অভিনয়ে রাধে মা, ওয়ের সিরিজের ট্রেলারে উঠে এল সমকামিতার মতো বিষয় ]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের