সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। তাঁর রূপের ছটায় কাবু দেশ-দুনিয়া। বিয়ের পর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউডের ‘ধক ধক গার্ল’। তবে এখন ভারতে। ফিরেছেন সিনেমায়। অভিনয় করছেন সিরিজেও। সেই সুন্দরী মাধুরীর চুলে আগুন!
হ্যাঁ, এমনটাই ঘটেছিল একসময়। এক সাক্ষাৎকারে মাধুরী (Madhuri Dixit) জানিয়েছেন, সেই অঘটনের কথা।ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা, কোমর পর্যন্ত চুল। কেশচর্চার জন্য অনেকটা সময়ও ব্যয় করতেন মাধুরী। তিনিই সাক্ষাৎকারে জানালেন, একবার দিওয়ালির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর গোটা চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু চুল পুড়ে ছারখার! মা-বাবার কথা মতো নেড়া হতে হয় তাঁকে। তার পর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে।
[আরও পড়ুন: এত্ত রাগ! ‘এ তো জয়া বচ্চনের মেল ভার্সান’, রণবীরের মেজাজ দেখে মন্তব্য নেটিজেনদের]
View this post on InstagramAdvertisement
তার পর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। বাজির আগুন দেখলেই দশ হাত সরে যান। দিওয়ালিতে (Diwali 2023) যেখানে আলোর উৎসবে মেতে ওঠে গোটা দেশ, যেখানে আতসবাজির রোশনাইয়ে রঙিন হয় আকাশ, সেখানে এই দিনটা ফিরে এলেই সেই ভয়ংকর ঘটনাও ফিরে আসে মাধুরীর স্মৃতিতে। যা মনে করে আজও বুক কেঁপে ওঠে বলিউড ডিভার।
[আরও পড়ুন: ফুলঝুরির প্যাকেটে ‘পটাখা’ বিবৃতি! বিনা পয়সার বিজ্ঞাপনে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? ]
সর্বশেষ খবর
-
গ্যাংস্টারদের গর্দান যাবে বদলের বাংলায়! অস্ত্র-সহ পুলিশের জালে সুবোধ সিংয়ের ২ শাগরেদ
-
কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিলাম
-
ট্রায়ালে সৌরভ-যুবি, হাল ফেরাতে দুই কিংবদন্তিকে কোচ করছে দিল্লি ক্যাপিটালস?
-
‘ও বেঁচে আছে’, রোগী মৃত্যুর পরেই রণক্ষেত্র রতুয়া গ্রামীণ হাসপাতাল
-
ব্রিটেনের বুকে যেন এক টুকরো ‘বাংলা’, লন্ডনে বাঙালি সংস্কৃতি রক্ষায় অগ্রণী সাটন বেঙ্গলি অ্যাসোসিয়েশন