সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুলঝুরির প্যাকেটে ‘পটাখা’! কিন্তু এ কেমন করে সম্ভব? সবই দীপাবলির মহিমা। দীপাবলি উপলক্ষ্যে বিক্রি হচ্ছিল বাজি। তাতে ছিল ফুলঝুরির প্যাকেট। সেই ফুলঝুরির প্যাকেটে ছাপা হয়েছে বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) ছবি। তা দেখেই অবাক অভিনেত্রী।

এক পরিচিতর কাছ থেকেই ছবিটি পেয়েছেন বিবৃতি এবং তাঁকে ট্যাগ করেই শেয়ার করেছেন ফেসবুকে। আর ক্যাপশনে মজা করে লিখেছেন, “যেই না পটাখা ফাটানোর চাইতে নিজে তা হওয়ার সিদ্ধান্ত নিলাম, এই ঘটনা ঘটল। আর কোনও পারিশ্রমিক ছাড়াই এমন বিনা পয়সার বিজ্ঞাপনের মতো বিষয় ঘটে যায়।”

[আরও পড়ুন: বচ্চন পরিবারের দিওয়ালি পুজোয় বাদ বউমা ঐশ্বর্য! অভিমানে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়লেন?]
অভিনেত্রীর এই ছবি দেখে অনেকেই হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন। কমেন্ট বক্সে একজন জানতে চান, “ফুলঝুরি ক্যাম্পেনটা কি ছোটবেলার?” তাঁর জবাব দিতে গিয়ে অভিনেত্রী জানান, তা নয়। এই ছবি গত বছর তোলা। একজন আবার অভিনেত্রীকে ‘পারফেক্ট ফুলঝুরি’ও বলেন।
View this post on Instagram
উল্লেখ্য, আগামীতে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে দেখা যাবে বিবৃতিকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিবৃতি হয়েছেন নিশি। আর ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক ও কিঞ্জল নন্দ।
[আরও পড়ুন: ফুঁসছে বাংলা! মামলার হুঁশিয়ারিও, ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝেই মুখ খুললেন রহমান! ক্ষমা চাইলেন?]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন