সুকুমার সরকার, ঢাকা: ঘটা করে চতুর্থ বিয়ের খবর জানিয়ে ছিলেন। ফারজান আরশি নামের ফুড ব্লগারকে চুম্বনের ছবি শেয়ার করে চতুর্থ স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর মধ্যেই নেশামুক্তি কেন্দ্রে মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। আর বাপের বাড়িতে তাঁর ‘সদ্য বিবাহিতা স্ত্রী’। যদিও প্রশ্ন উঠছে, আদৌ বিয়েটা হয়েছিল তো?

জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই খ্যাতির শিখরে উঠতে শুরু করেছিলেন নোবেল। তবে শোয়ের পরবর্তী সময়ে গানের থেকে বেশি বিতর্কেই জড়িয়েছেন তিনি। নোবেলের প্রথম স্ত্রীর নাম ছিল রিমি। বেশিদিন টেকেনি সেই সংসার। এর পর এক আত্মীয়র মেয়েকে বিয়ে করেন নোবেল। সে বিয়েও ভেঙে যায়। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে নিকাহ করেছিলেন নোবেল। অল্প সময়ের মধ্যেই দুজনের সম্পর্কে তিক্ততা আসে। সালসাবিল জানান, নোবেলকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। নোবেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন তিনি।
[আরও পড়ুন: বিকিনি পরে বিতর্ককে চুম্বন, কে এই মণিপুরী কন্যা যিনি হচ্ছেন রণদীপ হুডার ঘরনি?]
এমন পরিস্থিতিতেই দিন কয়েক আগে ফারজান আরশিকে চুম্বন করার ছবি পোস্ট করে ফেসবুকে ‘জাস্ট ম্যারেড’ আপডেট দেন নোবেল। যদিও এখন আর সেই ফেসবুক প্রোফাইলের অস্তিত্ব নেই। এদিকে খুলনায় ফিরে আরশির বক্তব্য, “আমি আমার বাসায় আছি, খুলনায়। না জেনে উলটো পালটা নিউজ করবেন না প্লিজ। আজকে যদি আমি সবকিছু ডিলিট করে যেতাম, তাহলে কেউ কিছুই জানতে পারত না, আমি কি এতটাই বোকা? আমি জানি না যে নোবেল এই ছবি আপলোড করলে কতটা ঝামেলা হবে? বিশ্বাস করুন এই সবে আমার হাত ছিল না। একটু টাইম দিন।”

এদিকে নোবেলের তৃতীয় স্ত্রী সালসাবিলের দাবি, নোবেল আরশিকে খুলনা থেকে তুলে এনেছেন। পরে আরশি আবার জানান, তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন সেখান থেকে নোবেল তাকে ঢাকায় নিয়ে আসেন। শোনা যায়, এর আগে নাদিম আহমেদ নামের এক ফুড ব্লগারের সঙ্গে আরশির বিয়ে হয়েছিল। আরশির সঙ্গে নাদিমের ডিভোর্স হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সালসাবিল।

[আরও পড়ুন: মঞ্চে খুঁড়িয়ে হাঁটছেন অরিজিৎ সিং, কী হল তারকার?]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা