সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল৷ ১৭ বছরের সম্পর্কে দাঁড়ি পড়ছে৷ এবার আইনতভাবে শেষমেশ বিচ্ছেদের সিঁড়িতে উঠেই পড়লেন বলিউডের অন্যতম চর্চিত জুড়ি আরবাজ-মালাইকা৷ বিবাহ বিচ্ছেদের মামলা ফাইল করার পর মঙ্গলবার মুম্বইয়ের ব্রান্দ্রার ফ্যামিলি কোর্টে তাঁরা প্রথম কাউন্সেলিং-এর জন্য হাজিরা দেন৷ খুব স্বাভাবিকভাবেই যেকোনও বিবাহ বিচ্ছেদের মামলায় কাউন্সেলিং বাধ্যতামূলক৷ যা চলে ৬ মাস পর্যন্ত৷ এমনকি বিবাহ বিচ্ছেদের আবেদনকারী দম্পত্তিকে ৬ মাস সময় দেওয়া হয়, সেই সময়সীমার মধ্যে তাঁরা চাইলে তাঁদের সিদ্ধান্ত বদলাতেও পারেন৷
এবছরের গোড়ার দিকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন আরবাজ খান ও মালাইকা আরোরা৷ কোনও রকম বিবাদ ছাড়াই নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে তাঁরা আদালতে বিচ্ছেদের আবেদন করেন৷ তবে শোনা যাচ্ছে, আলাদা হলেও মালাইকা ও আরবাজের সিদ্ধান্তের প্রভাব যাতে তাঁদের সন্তানদের উপর না পরে সেজন্য তাদের কাছে তাঁরা একসঙ্গেই থাকবেন৷ এমনকি দুই পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে আরবাজ-মালাইকাকে একসঙ্গেই দেখা যাবে৷ যদিও বলিউডে জোর গুজব, মালাইকা ও আরবাজ দুজনেই নতুন সম্পর্কে বাঁধা পড়েছেন৷ এমনকি বলি পাড়ায় খবর তাঁরা বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন৷ এমনও শোনা যাচ্ছে অর্জুন কাপুরের সঙ্গে নাকি প্রেম করছেন মালাইকা৷ আরবাজও নাকি গোয়ার কোনও রেঁস্তোরা মালিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন৷ কারণ যাই হোক, আরবাজ-মালাইকা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি এবার ভাঙছে সেটা তেতো হলেও সত্যি৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!