সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে নয়ের দশকের ‘বম্বশেল’ তকমা, হঠাৎ নিরুদ্দেশ, আন্তর্জাতিক মাদক পাচারের পান্ডা ভিকি গোস্বামীর স্ত্রী হিসেবে আত্মপ্রকাশ, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ৷ একের পর এক অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে৷ এতদিন সব মাথায় নিয়ে নাইরোবিতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন৷ এবারে মুখ খুললেন মমতা কুলকার্ণি৷
নিজেকে নির্দোষ বলে দাবি করলেন প্রাক্তন বলিউড অভিনেত্রী৷ তাঁর অভিযোগ, পুলিশের কিছু অফিসার তাঁকে সামনে রেখে নিজেদের প্রচার করে যাচ্ছে৷ এই কারণেই নাম বারবার ড্রাগ ব়্যাকেটের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে৷
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজের ও ভিকির সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফিরে যান অতীতের কথায়৷ বলেন, বলিউডে আসার কোনও রকম ইচ্ছা ছিল না তাঁর৷ মায়ের বলিউডের স্বপ্ন পূরণ করতে গিয়েই এই পেশায় আসেন তিনি৷ নয়ের দশকে মায়ের মৃত্যুর পর আর শো বিজনেসে থাকার কোনও কারণ তিনি খুঁজে পাননি৷ ডিপ্রেশনে ভুগছিলেন নায়িকা৷ সেই সময় ভিকি তাঁর জীবনে আসে৷ ভালবাসার টানে দেশ ছেড়েছিলেন৷ কিন্তু, আজ আর সেই সম্পর্ক নেই বলে দাবি মমতার৷ একই বাড়িতে নাকি তাঁরা অপরিচিতর মতো থাকেন৷
মাদক চক্রের সঙ্গে তাঁর নাম জড়ানো প্রসঙ্গে মমতার বক্তব্য, তাঁর কাছে ২,০০০ কোটি টাকা থাকলে নাইরোবিতে ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে থাকতেন না৷ তাঁর বোনকেও এভাবে মুম্বইয়ের মীরা রোডে সাধারণ ঘরে পড়ে থাকতে হত না৷ তাঁর কাছে এখন সাকুল্যে ২৫ লক্ষ টাকা ডিপোসিট হিসেবে রয়েছে৷ তাতেই দিন গুজরান হয়৷
প্রাক্তন বলিউড অভিনেত্রীর কথায়, ১৯৯৫ সাল থেকে এখনও পর্যন্ত তপস্যায় রত তিনি৷ এক যোগিনীর জীবন অতিবাহিত করছেন৷ আধ্যাত্মিক মুক্তিই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য৷ এই জীবনে গোপনীয়তার কিছু নেই৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের