সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হয় মিমি চক্রবর্তীকে। টানা ন’ ঘণ্টা ম্যারাথন জেরার পর জানা যায়, অভিনেত্রীর বয়ানে আপাতত সন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারীরা। চব্বিশ ঘণ্টা কাটতেই মঙ্গলবার ‘রক্তবীজ ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতিতে নজর কাড়লেন অভিনেত্রী।
পরনে গোল্ডেন বেইজ রঙের কারুকাজ করা শাড়ি। সঙ্গে মানানসই ভারী গয়না। কানে ঝুমকো। খোলা চুলে ‘সংযুক্তা’ যেন আরও মোহময়ী। এককথায়, নজর ফেরানো দায় হয়ে ওঠে তাঁর দিক থেকে। শুধু বিকিনি নয়, শাড়িতেও যে তিনি অনন্যা, সেটা ‘রক্তবীজ ২’-এর হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবারও প্রমাণ করলেন মিমি। ইতিমধ্যেই অনুষ্ঠানের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত টুকরো কোলাজে নেটপাড়ায় ভাইরাল। আর সেখানেই মিমির মিষ্টি হাসি মন জয় করেছে অনুরাগীদের।
View this post on InstagramAdvertisement
আগামী ২৬ সেপ্টেম্বর পর্দায় দুঁদে পুলিশ অফিসার হিসেবে ধরা দেবেন মিমি চক্রবর্তী। তার প্রাক্কালেই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয় অভিনেত্রীকে। মঙ্গলবার অঙ্কুশ হাজরাও সংশ্লিষ্ট ইস্যুতে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন। সম্ভবত, সেই কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনুপস্থিত অঙ্কুশ। তবে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ট্রেলারে কিন্তু সাড়া ফেলে দিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদের ‘মুনির আলম’। শুধু তাই নয়, বুধবার ট্রেলার প্রকাশ্যে আসার পরই টিম ‘রক্তবীজ ২’ বুঝিয়ে দিয়েছে পঁচিশের পুজোর বক্স অফিসে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়িতে নারাজ তাঁরা।
সর্বশেষ খবর
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!