গত বছর ৫ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’। যদিও ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পাওয়ায় বাংলায় অনেক পরে গুটিকতক হলেই প্রদর্শিত হয় সেই ছবি। এমনকী কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী-প্রযোজক পল্লবী যোশী। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন তিনি। ২০২৫-এর সেই ঘটনার সঙ্গে এবার রণবীর সিংয়ের বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর ২’ -র তুলনা টানলেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদসংস্থা আইএএএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতার বক্তব্য, “আপনারা ‘বেঙ্গল ফাইলস’ এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে মুক্তি পেতে দেননি। এর চেয়ে বড় ইস্যু আর কী হতে পারে? অথচ এখন ‘ধুরন্ধর ২’–কে প্রোপাগান্ডা বলা হচ্ছে। তাহলে এটাকেও কেন বন্ধ করা হল না? ছবি মুক্তি পাওয়ার পর এখন আপনারা এটাকে প্রোপাগান্ডা বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু বেঙ্গল ফাইলস-এর একটা দৃশ্যও দেখেননি। শুরু থেকেই বিরোধিতা করেছেন এবং বাংলায় মুক্তি পেতে দেননি। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে?”
অনুপম খের বলেন, “দর্শক বোকা নয় যে তারা বিনা কারণেই রাত ১২টার শো হাউসফুল করে। হলে বসে সিনেমা দেখেন সেটা উপভোগ করার জন্য।”
IANS Exclusive
AdvertisementKolkata, West Bengal: On the film Dhurandhar 2, BJP leader Mithun Chakraborty says, “You did not allow Bengal Files to be released here. What bigger issue will you talk about than this? Yet, you are calling Dhurandhar propaganda. Then why didn’t you stop… pic.twitter.com/00OgfJ8y8L
— IANS (@ians_india) April 1, 2026
সম্প্রতি অনুপম খের দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফডি-তে ‘প্রোপাগান্ডা ফিল্ম’ নিয়ে বক্তব্য রাখেন। অভিনেতার সংযোজন, “যাঁরা এই ধরনের মন্তব্য করেন আমাদের উচিত তাঁদের উপেক্ষা করা। আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছি। অপ্রাসঙ্গিক কথা বলছে। বরং ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘ধুরন্ধর’–এর সাফল্য উদযাপন করা উচিত। দর্শক বোকা নয় যে তারা বিনা কারণেই রাত ১২টার শো হাউসফুল করে। হলে বসে সিনেমা দেখে সেটা উপভোগ করার জন্য। যাঁরা এটাকে প্রোপাগান্ডা বলছেন তাঁদের আমরা শান্তিতে থাকার বার্তাটুকুই দিতে পারি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কলকাতা দেখব মামা’, আবদার করেই তারাতলার বহুতলের ছাদে, আর ফেরা হল না মামা-ভাগ্নের
-
লাইভ সার্জারি থেকে হাতে-কলমে প্রশিক্ষণ, ডিসানে হিস্টেরোস্কোপির মাস্টারক্লাস
-
অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের ‘বন্ধু’কে আটক করল পুলিশ, কারণ ঘিরে ধোঁয়াশা
-
কেতন হত্যাকাণ্ডে মা-বাবাকে দোষারোপ! পুণের হাড়হিম কাণ্ডে সমাজের সম্মুখে আয়না ধরলেন কঙ্গনা
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস