সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিস মাতিয়ে রেখেছিল শাস্ত্রী মিঠুন চক্রবর্তী। আর এবার বছর শেষেও বড়পর্দায় ফের মিঠুন ম্যাজিক। হ্য়াঁ, বছর শেষে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘সন্তান’। কালীপুজোর দিনই প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর এই ছবির প্রথম ঝলক। ডিসেম্বর মাসেই মুক্তি পাবে এই ছবি।
View this post on InstagramAdvertisement
শুধু মহাগুরুই নয়, এই ছবিতে নাকি মিঠুনের সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। অর্থাৎ এক ছবিতে চক্রবর্তী ম্যাজিক। ছবিতে মিঠুনের ছেলে ঋত্বিক চক্রবর্তী। আছেন অনসূয়া মজুমদার, অহনা দত্ত প্রমুখ। আইনজীবীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

মার্চ মাসে কলকাতায় ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক রাজ। সেই সময় শোনা গিয়েছিল, ছবিটি পুজোয় মুক্তি পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে চলেছে সন্তান। ছবির পোস্টার দেখে ইতিমধ্য়েই কৌতুহল জন্মেছে দর্শকদের মধ্য়ে। প্রজাপতি, শাস্ত্রীর পর রাজের সন্তান ছবিতেও যে চমক দেবেন মহাগুরু! তা বোঝাই যাচ্ছে ছবির প্রথম ঝলকে।
সর্বশেষ খবর
-
প্রেমিকার ওড়না গলায় ফাঁস, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার পুরুলিয়ার যুবকের ঝুলন্ত দেহ!
-
পানশালায় মারামারি করেও পার পেয়ে গেলেন! জাতীয় দলে ফেরার দরজা খুলল ইংরেজ পেসারের সামনে
-
বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে পথ অবরোধ মহিলাদের
-
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি
-
পাথর দিয়ে থেঁতলে মাকে ‘হত্যা’, মৃতদেহের উপর ক্রন্দনরতা শিশুকন্যাকে বসাল খুনিরা!