সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্যাড বয়’ ছবি থেকেই বলিউডে পা দিতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নামাসি চক্রবর্তী। ইতিমধ্য়েই বলিউডের নজর কেড়েছেন নামাসি। নানা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের অভিনেতা হয়ে ওঠার সফরের গল্পও বলছেন নামাসি।
সম্প্রতি এমনই এক সাক্ষাৎকারে নামাসি জানালেন, ”কোনও অভিনেত্রীর সঙ্গেই প্রেম করব না। বিয়েও নয়। কেননা, সংসারে সব সময় সিনেমা নিয়ে কথা হোক, সেটা একেবারেই চাই না”।
[আরও পড়ুন: শুটিং হয়েছিল ‘রাম সেতু’র, ভেঙে দেওয়া হল মুম্বইয়ের ‘অবৈধ’ স্টুডিও, উচ্ছ্বসিত বিজেপি ]
এক সময়কার বলিউড অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিয়ে করেন মিঠুন। যোগিতা ও মিঠুনের পুত্রই নামাসি। তবে অভিনয়ের দিক থেকে বাবার পথ অনুসরণ করলেও, বিয়ের ব্য়াপারে বাবাকে অনুকরণ করবেন না তিনি, তা স্পষ্ট জানিয়েছেন নামাসি।
অন্যদিকে, নামাসির কথায়, ”অভিনেতা যে হব, তা প্রথম থেকেই ঠিক ছিল। মা বলে, আমার জন্ম হওয়ার পর হাসপাতালের নার্স বলেছিল অভিনেতা হয়েছে। সবই আসলে ভাগ্য। আগে থেকেই লেখা ছিল আমি অভিনেতা হব।”
[আরও পড়ুন: মুক্তি পেতেই ঝড় তুলল পুষ্পার সিক্যুয়েলের টিজার! ভাইরাল আল্লু অর্জুনের ‘ঐশ্বরিক’ লুকও]
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?