সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেলি ড্যান্স’ থেকে শুরু করে রীতিমতো হার্ডকোর ব্রেকড্যান্স৷ কখনও আবার হৃতিকের বলিউডি ধামাকা- কিছুই যেন বাদ গেল না ঐতিহাসিক প্রেক্ষাপট অবলম্বনে তৈরি ‘মহেঞ্জ দারো’-র টাইটেল ট্র্যাকে৷ একদিকে আরবিক ঢঙে সুন্দরী মহিলারা বেলি ড্যান্স করছেন অন্যদিকে সমান তালে নিজের ধামাকাদার পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন হৃতিক৷ চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে বোঝা দায় যে এটিই সেই ছবির গান যেটি তৈরি হয়েছে প্রাচীন সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে৷

ছবির এই গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং অরিজিৎ সিং৷ সুর ও গানের কথা, নৃত্য পরিবেশনা এবং লাস্যময়ী পূজা হেগরেকে দেখলে একসঙ্গে বেশ ভালই লাগছে৷ শুধু গোটা ব্যাপারটার সঙ্গে ইতিহাসের কোনও যোগ রয়েছে একথা মানতে মন চাইছে না৷
দেখে নিন সেই গানের ভিডিও:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’