সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্য মাথার উপর অবস্থান করছে। রাস্তায় বের হওয়াই দায়। এত গরমেও সরগরম বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড। বসেছে হাই প্রোফাইল বিয়ের আসর। লাল লেহঙ্গা পরে হাজির কনে। বরও উপস্থিত মাথায় পাগড়ি পরে। অবশেষে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চার হাত এক হল অনিল-কন্যা সোনম কাপুরের।
[যিশুর মেয়ে সারা শুধু নয়, সৃজিতের ‘উমা’য় থাকছে আরও চমক]
শ্রী হারানোর শোক ভুলে দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে ভাইজির বিয়েতে হাজির বনি কাপুর।
[অগ্নিদেবের হাত ধরে সুচিত্রা ভট্টাচার্যর ‘গহিন হৃদয়’ এবার বড়পর্দায়]
দুই ভাই অর্জুন কাপুর ও হর্ষবর্ধন কাপুর বোনকে নিয়ে এলেন মণ্ডপে। শুরু হল রাজকীয় বিয়ের সফর।
নিমন্ত্রিতদের তালিকায় কে নেই! ভরদুপুরেই প্রায় গোটা বলিউড হাজির তারকা পরিবারের এই বিয়ের আসরে। করণ জোহর, রানি মুখোপাধ্যায়, করিনা কাপুর, সইফ আলি খান, অভিষেক ও শ্বেতা বচ্চন। একে একে হাজির সকলেই।
বিকেলে মুম্বইয়ের অভিজাত লীলা হোটেলে রয়েছে রিসেপশন। সেখানে আবার নবদম্পতির আনন্দে শামিল হবে তারকারা।
[আমার সঙ্গীদের ‘ভারতের কুকুর’ বলা হয়েছে, অভিযোগ আদনানের]
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডের কোচ হতে পারেন দ্রাবিড়! ভারতকে হারানোর ছক কি এবার ‘দ্য ওয়াল’-এর হাতে?
-
‘শিক্ষিকা-অফিসারের আগে দক্ষ মা হন’, আনন্দীবেনের বিতর্কিত মন্তব্য ‘সমর্থন’ কঙ্গনার
-
বকখালিতে ডুবন্ত ট্রলারে রাতভর তল্লাশি, উদ্ধার আরও ৪ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ৬
-
তাঁর আমলেই শিখরে পৌঁছয় দিল্লি-দোহার বন্ধুত্ব, কাতারের প্রাক্তন আমিরের মৃত্যুতে জাতীয় শোক ভারতে
-
অ্যাপ ক্যাবের বিরুদ্ধে পুলিশ কমিশনারকে ‘নালিশ’ মহিলার, লালবাজারের নির্দেশে ‘কুইক অ্যাকশন’