Mouni Roy

চার বছরের দাম্পত্যে ইতি, সংসার ভাঙায় সিলমোহর দিয়ে সূরজকে নিয়ে কী জানালেন মৌনী?

ইন্ডাস্ট্রির 'পাওয়ার কাপল' হিসেবে পরিচিত মৌনী-সূরজের বিচ্ছেদ চর্চা যখন পেজ থ্রির হট কেক, ঠিক সেই সময়ই নীরবতা ভাঙলেন 'নাগিন'  খ্যাত অভিনেত্রী। জল্পনায় সিলমোহর দিলেন খোদ মৌনী রায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২০:০২

options
link
চার বছরের দাম্পত্যে ইতি, সংসার ভাঙায় সিলমোহর দিয়ে সূরজকে নিয়ে কী জানালেন মৌনী?
বিচ্ছেদ জল্পনায় সিলমোহর দিলেন মৌনী

গত মঙ্গলবার মৌনী রায়ের ডিভোর্সের খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়েছিল সিনেদুনিয়ায়! মৌনী-সূরজের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় নেটভুবন। পরস্পরকে সোশাল মিডিয়ায় ‘আনফলো’করা থেকেই বিচ্ছেদ গুঞ্জন জোরাল হয়। সমাজমাধ্যম থেকে স্বামী সূরজের সঙ্গে সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন বঙ্গললনা। আরও একধাপ এগিয়ে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করে দিয়েছেন। বিবাহবিচ্ছেদ জল্পনার মাঝেই বুধবার মুম্বইয়ের রাস্তায় সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি হন মৌনী রায়, তবে কোনও কথা না বলে সটান গাড়িতে উঠে যান। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ব্যক্তিগতজীবনে গোপনীয়তা বজায় রাখার আর্জি করেছিলেন। এবার বিবাহবিচ্ছেদ জল্পনায় সিলমোহর দিলেন খোদ মৌনী রায়।

Advertisement

ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’  হিসেবে পরিচিত মৌনী-সূরজের বিচ্ছেদ চর্চা যখন পেজ থ্রির হট কেক, ঠিক সেই সময়ই নীরবতা ভাঙলেন ‘নাগিন’  খ্যাত অভিনেত্রী। সমাজমাধ্যমে সকলের উদ্দেশে জানিয়ে দিলেন, তাঁদের দীর্ঘ চার বছরের দাম্পত্যের জার্নি শেষ করছেন। তবে আগামীতে তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে। সেই সঙ্গে মৌনীর অনুরোধ,  এই কঠিন সময়ে যেন ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রেখে তাঁদের সিদ্ধান্তকে সম্মান করা হয়। সূরজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়লেও তাঁদের বন্ধুত্ব চিরন্তন সেই বিষয়টিও স্পষ্ট করেছেন বঙ্গতনয়া। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

Advertisement

প্রসঙ্গত, সেলেব দম্পতির বিবাহবিচ্ছেদ ঘিরে সমাজমাধ্যমে জল্পনার অন্ত নেই। দাম্পত্য ভাঙার নেপথ্যে একাধিক তত্ত্ব নিয়ে ফিসফাস চলছে বলিমহলে। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই নাকি সম্পর্কে চিড় ধরতে শুরু করে। অন্দরের খবর, মৌনীর স্বামী প্রতারণা করছেন! বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সূরজ। শুধু তাই নয়,  এমন গুঞ্জনও টিনসেল টাউনের আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে যে, মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন দুবাইয়ের ব্যবসায়ী সূরজ। 

মৌনী রায়ের সুখের সংসারে ভাঙন

ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, বিয়ের পর থেকেই নাকি স্ত্রীর খ্যাতিতে ম্লান হয়ে যাচ্ছিল দুবাই ভিত্তিক বিনিয়োগ ব্যাঙ্কার সূরজের অস্তিত্ব। নায়িকা স্ত্রীর জনপ্রিয়তাই কাল হল! তাঁরা নাকি গত ছ’মাস ধরেই একর ছাদের নীচে থাকছেন না। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্বামী সূরজ? চর্চার মাঝে মৌনীর অনুরোধ, দয়া করে যেন কোনও ভুল তথ্য যেন ছড়িয়ে না পড়ে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.