Mukesh Khanna

‘জন গণ মন’র পরিবর্তে জাতীয় সঙ্গীত হোক ‘বন্দে মাতরম’, ‘শক্তিমান’ মুকেশের দাবিতে বিতর্কের ঝড়

ফের বিস্ফোরক 'শক্তিমান' মুকেশ খান্না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৫২

options
link
‘জন গণ মন’র পরিবর্তে জাতীয় সঙ্গীত হোক ‘বন্দে মাতরম’, ‘শক্তিমান’ মুকেশের দাবিতে বিতর্কের ঝড়
বিস্ফোরক 'শক্তিমান' মুকেশ

কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। যা ঘিরে দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। রবিবার রাজস্থানের চিত্তোরগড়ে একটি জনসভায় যোগ দিয়ে সোনিয়াকে তোপ দেগেছেন অমিত শাহ। সুর চড়িয়ে বলেছেন, “এই অপরাধের ক্ষমা নেই”। এবার বিতর্কযজ্ঞে ঘৃতাহুতি দিলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না।

Advertisement

বিতর্কিত মন্তব্য আর মুকেশ যেন পরস্পরের সমার্থক। অভিনেতার একটি জোরালো দাবি বিতর্ক তুঙ্গে। কী সেই ‘ভয়ংকর’ দাবি? ‘জন গণ মন’কে সরিয়ে ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীত হিসেবে মান্যতা দেওয়া হোক। মুকেশের মন্তব্যে ফের নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। ‘জন গণ মন’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীত করার দাবি। অতঃপর কটাক্ষের বাণে বিদ্ধ মুকেশ।

Advertisement

রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনেই অভিনেতা নিজের মত ব্যক্ত করেছেন। প্রকাশ্যে বলেছেন, ‘জন গণ মন’ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সম্রাজ্ঞী রানি এলিজাবেথের প্রশংসা করে লিখেছিলেন। প্রায় তিন বছর আগেও একই দাবি তুলেছিলেন। সে কথা নিজেই জানান ‘শক্তিমান’ মুকেশ খান্না। তাঁর কথায়, “আমি তিন বছর আগেই বলেছিলাম বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করা উচিত।”

Advertisement

‘বন্দে মাতরম’-এর সঙ্গে ব্যক্তিগত আবেগের কথাও শেয়ার করেন মুকেশ। প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া গানটির প্রশংসা করে বলেন, সুরকার জুটি কল্যাণজি-আনন্দজির সঙ্গেও এবিষয়ে আলোচনা করেছিলেন। আরও জানান, ‘বন্দে মাতরম’ এর সাত মিনিটের একটি সংস্করণ রেকর্ড করেছেন। যা ভবিষ্যতে বিশেষ জায়গা করে নেবে বলেও আশাবাদী অভিনেতা।

Mukesh Khanna's comment sparked a controversy
মুকেশ খান্না

মুকেশের মতে, এখন স্কুল ও বিভিন্ন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে এবং অনুষ্ঠানগুলিতে প্রথমেই এটি পরিবেশন করা হবে। গানের সম্পূর্ণ সংস্করণ পরিবেশনের সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন মুকেশ খান্না।

Mukesh Khanna has made controversial remarks several times in the past as well
‘শক্তিমান’ মুকেশ

‘শক্তিমান’ চরিত্রে রণবীর সিংকে পছন্দ ছিল না তাঁর। সেই প্রেক্ষিতে প্রকাশ্যেই ‘ধুরন্ধুর’ রণবীর সিংয়ের বিরোধীতা করেছেন। বাদ যায়নি কমেডিয়ান সময় রায়নাও। তবে প্রকাশ্যে তীব্র বাকবিতণ্ডার পরও মুকেশ খান্না ও সময় রায়নাকে পরে একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.