Celeb Puja

ঢাক বাজালেন প্রসেনজিৎ, এক ফ্রেমে ছবি তুললেন কাজল-রানি, তারকাদের অষ্টমী জমজমাট

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে ছবি ও ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২২, ১৭:২২

options
link
ঢাক বাজালেন প্রসেনজিৎ, এক ফ্রেমে ছবি তুললেন কাজল-রানি, তারকাদের অষ্টমী জমজমাট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড় ছিল। বচ্ছরকার একটা দিনে মায়ের আরাধনায় মেতেছিলেন তারকারাও। টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন বিন্দাস মেজাজে। মণ্ডপে গিয়ে দিব্যি ঢাক বাজান তিনি। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

Advertisement

Advertisement

একটু দাড়ি রেখেছেন। তাতে যেন আরও হ্যান্ডসম হয়ে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোনালি পাঞ্জাবি পরে পাড়ার পুজোয় হাজির হয়েছিলেন বিসিসিআই সভাপতি। সেখানেই দেন পুষ্পাঞ্জলি। 

Sourav

করোনার কারণে গত দু’বছর মল্লিকবাড়িতে বাইরের লোকেদের প্রবেশ নিষেধ ছিল। তবে এবারে স্বামী নিসপাল রাণে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন কোয়েল মল্লিক (Koel Mallick)। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Koel

ঠিক যেন পাড়ার মেয়ে! সক্কাল সক্কাল শাড়ি পরে মণ্ডপে পৌঁছে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সকলের হাতে ফুল-বেলপাতা তুলে দেন। তাঁদের অঞ্জলি দিতে সাহায্য করেন। আবার নিজেও পুষ্পাঞ্জলি দেন অভিনেত্রী-সাংসদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

[আরও পড়ুন: গতে বাঁধা ছকের চোরাবালিতেই হারিয়ে গেল রীতেশ-তমান্নার ‘প্ল্যান এ প্ল্যান বি’, পড়ুন রিভিউ]

কলকাতার পাশাপাশি মুম্বইয়ের দুর্গাপুজোয় মেতেছেন তারকারা। মুখোপাধ্যায় বাড়ির পুজোয় একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন কাজল ও রানি মুখোপাধ্যায়। সেজেগুজেই দুই বোন এসেছিলেন অঞ্জলি দিতে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মুখোপাধ্যায় বাড়ির পুজোতেই অঞ্জলি দিতে এসেছিলেন জয়া বচ্চন। তাঁকে দেখেই জড়িয়ে ধরেন কাজল। কন্যাসম অভিনেত্রীর আবদারে মুখের মুখোশটি খুলেই ক্যামেরার সামনে পোজ দেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই মুখোপাধ্যায় বাড়ির সন্তান ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বন্ধুর এই পুজোয় প্রতিবার আসেন রণবীর কাপুর। এবারও তার অন্যথা হয়নি। পুজো প্যান্ডেলেই অনুরাগীরা ঘিরে ধরেন তারকাকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মুম্বইয়ের আরও দুই তারকার পুজোর দিকে নজর থাকে দর্শনার্থীদের। প্রতি বছর দুর্গা মায়ের আরাধনায় মাতেন সংগীতশিল্পী কুমার শানু ও অভিজিৎ ভট্টাচার্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: বিনোদনের মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিল পরমব্রত-শুভশ্রীর ‘বৌদি ক্যান্টিন’, পড়ুন রিভিউ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.