সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে শ্যামা সংগীত রেকর্ড করলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। এই প্রথমবার শ্যামা সংগীত গাইলেন শিল্পী। ‘তোকে শ্যামা’ নামের গানটি লিখেছেন গোবিন্দ প্রামাণিক। সুর সাজিয়েছেন রাজকুমার রায়।
পুজো আসলেই নানা অ্যালবাম ও মিউজিক ভিডিওর কথা শোনা যায়। এক সময় পুজোর গানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মুম্বই থেকে সংগীত শিল্পীরা এসে রেকর্ড করতেন অ্যালবাম ও মিউজিক ভিডিওর গান। এখন ততটা না হলেও পুজোর আগে গান রেকর্ড করার চল রয়েছে। লেকটাউনের একটি স্টুডিওতে হয় গানের রেকর্ডিং। এই প্রথমবার শ্যামা সংগীত গেয়ে খুশি নচিকেতা। তবে গানটি তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান শিল্পী।
[আরও পড়ুন: পুজোয় শীর্ষেন্দুর ‘বনি’ আসছে বড়পর্দায়, কল্পবিজ্ঞানের গল্পে জুটি বাঁধলেন কোয়েল-পরমব্রত]
‘জীবনমুখী’ গানের সূত্র ধরেই তুমুল জনপ্রিয়তা নচিকেতার। শিল্পীর ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’-এর মতো গানগুলি এখনও সবার মুখে মুখে। দু’টি চায়ের স্টল রয়েছে শিল্পীর নামে। ‘চা ও নচিকেতা’ এখন পাটুলির অন্যতম ল্যান্ডমার্ক। নচিকেতার নামে ২০১৯ সালে সাতদিনব্যাপী মেলাও হয়েছে হাওড়ায়। হাওড়ার আমতায় ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে শিল্পীর নামে। এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করে খুশি রাজকুমার রায়।
নচিকেতার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর (Dhansiri Chakraborty) প্রথম সিঙ্গলও এই পুজোয় প্রকাশ্যে আসবে। গত শনিবার ‘ডিজিটাল দুনিয়ার’ রেকর্ডিং সেরেছেন ধানসিঁড়ি। ব়্যাপের ছন্দে গানটি তৈরি করা হয়েছে। গানটি কম্পোজ করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়। তাঁর গাওয়া গানের সঙ্গে বাবার গাওয়া গানের তুলনা হবে। তা ভালভাবেই জানেন ধানসিঁড়ি। সেবিষয় নিয়ে এখনই ভাবতে রাজি নন নচিকেতাকন্যা। ভালবেসেই গানটি গেয়েছেন ধানসিঁড়ি। এ ব্যাপারে মেয়েকে কোনও টিপস দেননি নচিকেতা। শুধু বলেছেন, ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’।
[আরও পড়ুন: পরীমণিকে জেলমুক্ত করে কাজে ফিরলেন বাংলাদেশি নায়ক, কলকাতায় শুটিং সারলেন আমান রেজা!]
সর্বশেষ খবর
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’