সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সরাসরি রাজনীতির সঙ্গে নানার যোগ না থাকলেও, বরাবরই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অভিনেতা। তবে এবার শুধু মুখই খুললেন না, বরং ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন।
কী বললেন নানা?
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নানা পাটেকর বলেছেন, ”২০২৪ টায় বিজেপি চমক দেবে। শুধু অপেক্ষা করুন। দেখবেন বিজেপি খুব বড় ব্যবধানে ক্ষমতায় ফিরবে। গোটা দেশ জুড়ে বিজেপি দারুণ কাজ করছে। বিজেপি ছাড়া আর কোনও বিকল্প নেই। দেখে নেবেন আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন পাবেই বিজেপি। ”
[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]
এই সাক্ষাৎকারে মোদির সঙ্গে এক ব্যক্তিগত সাক্ষাতের কথাও বলেছেন নানা পাটেকর। সেই সাক্ষাতে নোটবন্দি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নানা আলোচনায় মেতেছিলেন অভিনেতা। স্পষ্ট তিনি জানিয়ে ছিলেন নোটবন্দি সন্ত্রাসবাদকে খতম করবে! বিজেপি সরকারই যে দেশের উন্নতির কথা ভাবে, সেটাও মোদিকে স্পষ্ট জানিয়ে ছিলেন নানা। এই সাক্ষাৎকারে তাঁর অনুরাগীদের অনুরোধ করেন, বিজেপিকেই সমর্থন করার জন্য।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?