Rajpal Yadav

অর্থাভাবে রাজপাল যাদবের বাড়িতে খেতেন, এবার তিহাড় জেলবন্দি বন্ধুর ‘কান্না’য় অর্থসাহায্য নওয়াজউদ্দিনের

"রাজপালের বাড়িটা ছিল লঙ্গরখানার মতো...", ঠিক কী জানান নওয়াজউদ্দিন সিদ্দিকি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২১:৩০

options
link
অর্থাভাবে রাজপাল যাদবের বাড়িতে খেতেন, এবার তিহাড় জেলবন্দি বন্ধুর ‘কান্না’য় অর্থসাহায্য নওয়াজউদ্দিনের
রাজপাল যাদবের পাশে নওয়াজউদ্দিন, ছবি- সংগৃহীত

৯ কোটির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের ঠিকানা আপাতত তিহাড় জেল। গত বৃহস্পতিবারই আত্মসমর্পণ করার প্রাক্কালে কাতর কণ্ঠে বলিউড অভিনেতা জানিয়েছিলেন, “আমার কোনও বন্ধু নেই, যে বকেয়া টাকা মেটাবে।” একসময়ের খ্যাতনামা কৌতুকাভিনেতার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই বলিউডের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ ওঠে। ভক্তরাও সমালোচনা করে প্রশ্নও তুলেছেন, রাজপাল যাদবকে কি ভুলে গেল হিন্দি সিনেইন্ডাস্ট্রি? যে কটাক্ষবাণে বিদ্ধ হতে হয়েছে সংশ্লিষ্ট ইস্যুতে ‘মৌন’ থাকা অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকিকেও!

Advertisement

আমরা যখন ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তখন ও আমাদের পাশে ছিল। একবারও সাহায্য করতে পিছপা হয়নি। স্ট্রাগল পিরিয়ডেও বহু অভিনেতাকে সাহায্য করেছে। বলা যায়, ওর বাড়িটা তখন লঙ্গরখানার মতো ছিল।

বলিউডের স্ট্রাগল পিরিয়ডে যে অভিনেতা নওয়াজের মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিয়েছেন, সেই বন্ধুর দুর্দিনে তিনি কোথায়? এমনকী এও শোনা যায় যে, বন্ধু রাজপালের কঠিন সময়ে ‘আইনি কেচ্ছা’ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন নওয়াজউদ্দিন। সত্যিই কি তাই? প্রশ্ন উঠতেই ফাঁস আসল খবর। বলিউড মাধ্যম সূত্রে খবর, রাজপাল যাদবের দুর্দিনে বরাবর নওয়াজ তাঁর পাশে থেকেছেন কোনওরকম ‘ঢক্কানিনাদ’ ছাড়াই! এবারেও তার ব্যতিক্রম হয়নি। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, বকেয়া ৯ কোটি টাকার মামলায় নওয়াজ ইতিমধ্যেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন। এই অবশ্য প্রথম নয়। এর আগেও একবার রাজপাল যাদবের দুঃসময়ে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেতা। কিন্তু কোনওকালেই সেসব প্রচারের আলোয় আনতে দেননি তিনি। বরাবর রাজপালকে সাহায্য করার খবর লাইমলাইটের অন্তরালেই রেখেছেন। এবারও তাই শত সমালোচনার সম্মুখীন হয়েও মুখ খোলেননি নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
রাজপাল-নওয়াজউদ্দিন

রাজপাল-নওয়াজউদ্দিন দীর্ঘদিন ধরেই গলায় গলায় বন্ধু। এক সাক্ষাৎকারে নওয়াজ একবার জানিয়েছিলেন, “রাজপাল যখন গোড়ার দিকে বলিউডে দারুণভাবে কাজ করছে, তখন বহু মানুষকে ডেকে নিজের বাড়িতে খাওয়াত। আমরা যখন ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তখন ও আমাদের পাশে ছিল। একবারও সাহায্য করতে পিছপা হয়নি। স্ট্রাগল পিরিয়ডেও বহু অভিনেতাকে সাহায্য করেছে। বলা যায়, ওর বাড়িটা তখন লঙ্গরখানার মতো ছিল। যে কেউ আসছে-যাচ্ছে, খাওয়া-দাওয়া করছে। রাজপাল রসিক ঠিকই, কিন্তু মনের দিক থেকে ভীষণ সংবেদনশীল।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.