Urvashi Rautela on Virat

কোহলির গোপনীয়তা ভঙ্গ নিয়ে মন্তব্য করে বিপাকে উর্বশী, পন্থের নাম তুলে করা হল কটাক্ষ

কোহলির টুইটে প্রতিক্রিয়া জানিয়েছিলেন উর্বশী। তাতেই কটাক্ষের পালা শুরু হয়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২২, ২১:৪৯

options
link
কোহলির গোপনীয়তা ভঙ্গ নিয়ে মন্তব্য করে বিপাকে উর্বশী, পন্থের নাম তুলে করা হল কটাক্ষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর হোটেলের ঘরের ভিডিও। তা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের সেই টুইটে প্রতিক্রিয়া জানাতে গিয়েই ট্রোল হলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। ঋষভ পন্থের নাম তুলে কটাক্ষ করা হল তাঁকে। 

Advertisement

Virat-Urvashi-2

Advertisement

পারথে ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেখানেই ‘কিং কোহলি’র ঘরের একটি ভিডিও তোলা হয়। সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই ক্ষুব্ধ হন বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। টুইটারে বিরাট লেখেন, “আমি জানি ফ্যানরা সবসময়ে আমাদের দেখতে চান, আমাদের সঙ্গে কথা বলে তাঁরা খুশি হন। বিষয়টি খুবই ভাল লাগে আমার। কিন্তু এই ভিডিওটি অত্যন্ত ভয়ংকর। এটা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। হোটেলের ঘরেই আমার গোপনীয়তা বজায় থাকছে না। এই ধরনের কাজ একেবারেই মেনে নেওয়া যায় না। একজন মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ করা একেবারেই পছন্দ করি না। সকলকে অনুরোধ করছি, দয়া করে মানুষের ব্যক্তিগত বিষয়গুলিকে সম্মান করুন। নিজেদের আনন্দের জন্য আমাদের পণ্য করে তুলবেন না।” 

Advertisement

[আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার, ফের মুক্তি পাচ্ছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

বিরাটের টুইটকে সমর্থন জানিয়ে উর্বশী লেখেন, “একেবারেই তাই!! অনৈতিক, নির্লজ্জের মতো কাজ। ভাবুন এটা যদি কোনও মহিলার ঘরে করা হয়।” নিজের বক্তব্যের সঙ্গেই আবার ‘আনপ্রিন্সিপালড’ (নীতিজ্ঞানহীন), ‘ডিজঅনারেবল’-এর মতো শব্দ হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন নায়িকা। 

Urvashi-Rautela-on-Virat

উর্বশীর এই টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে নানাভাবে কটাক্ষ করা হয়েছে। কেউ উর্বশীর নাম করে লিখেছেন, “এও এক বিড়ম্বনা।” কেউ আবার ঋষভ পন্তের GIF প্রতিক্রিয়া হিসেবে ব্যবহার করেছেন। উর্বশীর এই টুইটে ঋষভ কী ভাবছেন?  তা নিয়ে চিন্তা জাহির করা হয়েছে। আবার অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করার দাবিও উঠেছে। 

[আরও পড়ুন: ‘শুধু আমার গার্লফ্রেন্ডের অপমান নয়, প্রত্যেকটা মেয়ের অপমান’, হিরণকে কড়া জবাব দেবের

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.