সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জয়ী’ খেলেছিল ফুটবল, ‘দীপ জ্বেলে যাই’তে দিয়া খেলত ব্যাডমিন্টন, ‘তিথি’র ইচ্ছে ছিল পাইলট হওয়ার, আইনজীবী হয়েও ‘জবা’ ছিল অলরাউন্ডার, ‘গোয়েন্দা গিন্নি’তে ‘পরমা’র বুদ্ধির জোরে সব রহস্যের সমাধান, ‘যমুনা ঢাকী’র ঢাকের তালে জব্দ সবাই। বাংলা ধারাবাহিকে পর পর মহিলাকেন্দ্রিক গল্প আর লড়াইয়ের গল্প। সেই স্বাদ নিয়েই এবার নতুন লড়াইয়ের গল্প বলতে চলেছে ‘উমা’ (Uma) ধারাবাহিক। এই ধারাবাহিকেই উঠে আসবে এক মহিলা ক্রিকেটারের লড়াইয়ের গল্প!
উমাতে নাম ভূমিকায় রয়েছেন নবাগতা শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। মডেল থেকে এবার ধারাবাহিকে পা দিচ্ছেন শিঞ্জিনী। আর অভিনয়ে পা দিয়েই একেবারে চ্যালেঞ্জকে হাতের মুঠোয় নিয়ে ফেললেন অভিনেত্রী।
[আরও পড়ুন: চার মাসেই বিজেপিতে মোহভঙ্গ! ‘আমি রাজনীতি থেকে সরছি’, জানালেন তনুশ্রী চক্রবর্তী]
সম্প্রতি প্রকাশ্যে এল ‘উমা’ ছবির প্রোমো। আর এই প্রোমো দেখেই বোঝা গেল এক মহিলা ক্রিকেটারের স্বপ্নপূরণের গল্প বলবে এই ধারাবাহিক।
উমা ট্রেনের কামরায় গয়না বড়ি বিক্রি করে। তবে তাঁর স্বপ্ন বড় ক্রিকেটার হওয়ার। সে জানে এই স্বপ্নপূরণের পথটা মোটেই সহজ নয়। তবুও লক্ষ্য থেকে সরে না তাঁর চোখ। ট্রেনের মধ্যেই উমা প্রমাণ করে সে কত ভাল খেলোয়াড়!
এই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে ‘পাণ্ডব গোয়েন্দা’ খ্যাত অভিনেত্রী শ্রীতমাকে (Sritama)। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের নায়ক হবেন নাকি ‘কৃষ্ণকলি’র নিখিল ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। কবে থেকে এই ধারাবাহিক দেখা যাবে তা স্পষ্ট নয় প্রোমোতে। তবে প্রথম ঝলকেই আলাদা করে নজর কেড়ে নিয়েছে ‘উমা’। এখন শুধু টেলিপর্দায় ‘উমা’ আসার অপেক্ষা।
[আরও পড়ুন: মহিলা কাস্টিং ডিরেক্টর সেজে উঠতি অভিনেত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার যুবক]
সর্বশেষ খবর
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
-
ক্ষমতা পেয়েও ভোলেননি শিকড়, মেলায় বসে পুতুল বিক্রি বিজেপি বিধায়কের!
-
‘রবীন্দ্র সরোবরের জল যেন খাওয়া যায়’, আধিকারিককে ব্যবস্থার নির্দেশ অগ্নিমিত্রার
-
লক্ষ্মীবারই তৃণমূলের প্রতীক বিবাদের নিষ্পত্তি? ফের দুই শিবিরকে ডাকল কমিশন