New Year-Celeb

কেউ মজে রাতপার্টিতে, কারও সঙ্গী পরিবার-প্রিয়জন, নতুন বছরকে কীভাবে স্বাগত জানালেন তারকারা?

নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারকারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ১২:৫২

options
link
কেউ মজে রাতপার্টিতে, কারও সঙ্গী পরিবার-প্রিয়জন, নতুন বছরকে কীভাবে স্বাগত জানালেন তারকারা?
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা রাত বারোটার ঘর ছুঁতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনোদুনিয়ার তারকারা। টলিউড থেকে বলিউড, কেউ মজেছে পরিবারের সঙ্গে সেলিব্রেশনে। কেউ আবার মনের মানুষের সঙ্গে মেতে উঠেছেন রাতপার্টিতে। কারও আবার মাতৃত্বের পর প্রথম নতুন বছরে পা রাখা। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা কীভাবে করলেন বিনোদুনিয়ার তারকারা তার আভাস মিলছে তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই। কীভাবে সেলিব্রেট করলেন তাঁরা?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

Advertisement

 

Advertisement

এই বছরেও অন্যান্য বছরের মতোই ঠোঁটে ঠোঁট রেখে, একে অপরকে চুমুতে ভরিয়ে নতুন বছরের শুরু করেছেন রাজ ও শুভশ্রী। গিয়েছেন বিদেশে বেড়াতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

বনির সঙ্গে রাত পার্টিতে মেতে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। ব্লয়াক নুডল স্ট্র্যাপ ড্রেসে সেজেছিলেন কৌশানী এদিন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

 

টলিপাড়ার চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাও মেতে উঠেছিলেন নিউ ইয়ারের সেলিব্রেশনে পার্টিতে। মনের মানুষ অঙ্কুশ ও বন্ধু-প্রিয়জনেদের সঙ্গে এদিন মেতে ওঠেন ঐন্দ্রিলা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shayandeep Sarkar (@shayandeepsarkar_for_a_reason)

 

মাতৃত্বের পর প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। স্বামী সায়নদীপ ও একরত্তি ছেলের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানান অভিনেত্রী। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই একগুচ্ছ ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ratool Mukherjee (@im_ratoolmukherjee)

মা, অভিনেতা-স্বামী রাতুল মুখোপাধ্যায় ও পরিবার-প্রিয়জনেদের সঙ্গে নতুন বছরের স্বাগত জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই সেলিব্রেশনের ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

 

২০২৫ সালে নবাব পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়। নতুন বছরের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে সে কথাই ব্যক্ত করেছেন করিনা। লিখেছেন, ‘২০২৫ সালটা আমার এবং আমার পরিবার ও সন্তানের জন্য কঠিন ছিল। আমাদের পাশে যারা সবসময় থাকলেন তাঁদের ধন্যবাদ। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

 

টলিউডের চর্চিত জুটি কাঞ্চন ও শ্রীময়ী। নিন্দুকের তাঁদের নিয়ে অনেক মন্তব্য। কিন্তু সেসবে কান না দিয়ে নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন তাঁরা। নতুন বছরের রাতপার্টিতেও তার ব্যতিক্রম হল না। একসঙ্গে ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ESHA DHARMENDRA DEOL (@imeshadeol)

 

বাবাকে স্মরণ করে নতুন বছরে পা রেখেছেন দেওলকন্যা এষা দেওল। আকাশের দিকে তাকিয়ে তোলা দু’টি ছবি পোস্ট করেছেন এষা। আর সেই ছবিতেই লিখেছেন তিনি, ‘লাভ ইউ পাপা’। ক্যাপশনে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.