সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমী বিনোদুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বেশ জনপ্রিয়। সম্প্রতি ‘সিটাডেল’ রিলিজ করেছে। হাতে এখন তাঁর একাধিক হলিউডের প্রজেক্ট। তবে বাড়ির বাইরে যতই ব্যস্ত থাকুন না কেন, ঘরে ফিরেই প্রিয়াঙ্কা কিন্তু আদ্যোপান্ত সংসারী। ঘরকন্নার রাশ নিজের হাতেই রাখেন। স্ত্রীর প্রশংসা করে সম্প্রতি একথা জানিয়েছেন নিক জোনাস। এবার প্রিয়াঙ্কা ফাঁস করলেন ‘জোনাস সংসারের’ অন্দরমহলের গল্প।
হাজার কাজের মাঝে মেয়েকে সময় দিতে ভোলেন না ‘দেশি গার্ল’। মাতৃত্ব যে তিনি চুটিয়ে উপভোগ করছেন, তা প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যায়। এবার নিকের সঙ্গে মেয়ে মালতি মেরির এক মিষ্টি আদুরে ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। যা কিনা এখন নেটপাড়ার চর্চায়।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল, বাবা নিক জোনাস মেয়ে মালতিকে কোলে বসিয়ে গল্প পড়ে শোনাচ্ছেন। মিষ্টি, গুবলু খুদেও তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। আসলে রবিবার পিতৃদিবস উপলক্ষেই এই ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে অবশ্য নিজের জীবনের তিন গুরুত্বপূর্ণ পুরুষের কথাও ফাঁস করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
[আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্ট থেকে বড় সম্মান, ‘কী করলাম?’ নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন করণ জোহরের!]
View this post on Instagram
‘দেশি গার্ল’-এর শেয়ার করা দ্বিতীয় ছবিতে দেখা গেল, নিক জোনাসের বাবা কেভিনকে। নাতনি মালতিকে কোলে নিয়ে আদুরে ছবি। আর তৃতীয় ছবিতে দেখা গেল প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও তাঁর বাবা অশোক চোপড়াকে। কাছের তিন মানুষকে এভাবেই শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘বড় অপমান! রামায়ণকে টেনেহিঁচড়ে কলিযুগে নামাল’, ‘আদিপুরুষ’কে তুলোধোনা মুকেশ খান্নার]
সর্বশেষ খবর
-
রানার গ্রেপ্তারির পরই কোচবিহারে জালে ৩ পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূর?
-
কান টেনে মাথার হদিশ! এবার টুলু-কানেকশন খুঁজতে অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের