চব্বিশ সালের মাঝামাঝি দুই মেয়ের আদুরে ডাকনামেই নিজের নতুন প্রযোজনা সংস্থা নিয়ে আসেন নীলাঞ্জনা শর্মা। ওই বছরেই যিশু সেনগুপ্তর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে নিজের নতুন প্রযোজনা সংস্থার হাত ধরে নতুন জার্নি শুরুর কথা জানিয়েছিলেন নীলাঞ্জনা। দর্শকের দরবারে তিনি নিয়ে আসেন ‘আনন্দী’ ও ‘আমাদের দাদামণি’ ধারাবাহিক। যদিও কয়েকদিন ধরেই জল্পনা ‘আনন্দী’ সিরিয়ালের নাকি পথ চলা শেষ হবে খুব শিগগিরি। আদৌ কি তা সত্যি?
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, এই গুঞ্জন নাকি সত্যি। টেলিপর্দায় নাকি খুব তাড়াতাড়ি নাকি শেষ হচ্ছে ‘আনন্দী’ ধারাবাহিকের পথচলা। সম্প্রতি নাকি শুটিং ফ্লোরে ৭০০ পর্বের সেলিব্রেশনও হয়েছে। আগামী মঙ্গলবারই নাকি শেষ দেখা যাবে এই মেগা। যদিও এই নিয়ে সেভাবে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, বহুদিন ধরেই টিআরপিতে বেশ তলানিতে ছিল ‘আনন্দী’। বলে রাখা ভালো এই ধারাবাহিকের হাত ধরেই দ্বিতীয়বার পর্দায় ফিরেছিল ঋত্বিক-অণ্বেষা জুটি। একইসঙ্গে এই ‘আনন্দী’র হাত ধরেই প্রযোজক হিসেবে প্রথম জার্নি শুরু করেন নীলাঞ্জনা।
আরও পড়ুন:

ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, সত্যিই নাকি শেষ টেলিপর্দায় শেষ হচ্ছে ‘আনন্দী’ ধারাবাহিকের পথচলা।
একইসঙ্গে এই প্রযোজনা সংস্থার অন্য আরও একটি ধারাবাহিক ‘আমাদের দাদামণি’র ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা ছিল অনুরাগীদের মনে। বেশ কিছু সিরিয়ালের স্লট বদল হওয়ার ফলেই এমন দুশ্চিন্তা ছিল দর্শকের মনে। কিন্তু শোনা যাচ্ছে নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকের স্লট বদল হচ্ছে। এই মুহূর্তে ‘আমাদের দাদামণি’ শেষ হচ্ছে না। অন্যদিকে ১৮ ফেব্রুয়ারি থেকে পর্দায় শুরু হবে নতুন সিরিয়াল ‘সাত পাকে বাঁধা’। রাত ৯টায় দেখা যাবে এই ধারাবাহিক।
সর্বশেষ খবর
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়