Ramayana Trailer

ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে রামায়ণের ট্রেলার, রামের চরিত্রে নজর কাড়লেন রণবীর, অনবদ্য যশ-সাই পল্লবীও

৪ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলার দেখেই ছবি মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:২১

options
link
ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে রামায়ণের ট্রেলার, রামের চরিত্রে নজর কাড়লেন রণবীর, অনবদ্য যশ-সাই পল্লবীও
ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে রামায়ণের ট্রেলার, রামের চরিত্রে নজর কাড়লেন রণবীর, অনবদ্য যশ-সাই পল্লবীও

জ্যোতিষ মতে, ব্রহ্মমুহূর্তকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বৃহস্পতিবার অর্থাৎ ৩০ জুলাই সেই ব্রহ্মমুহূর্তে, ঘড়ির কাঁটায় ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার (Ramayana Trailer)। প্রথম ঝলকেই সকলের নজর কেড়েছেন ‘রাবণ’ যশ। ‘রাম’ রণবীর কাপুরের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। আর সাই পল্লবী? তিনি বরাবরের মতোই অনবদ্য।

Advertisement
Ranbir Kapoor as Lord Ram in Nitesh Tiwari's Ramayana Part 1
রামের চরিত্রে রণবীর কাপুর।

৪ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে, ‘রাবণ’ যশ নিজেকে ত্রিভূবনের অধিপতি ঘোষণা করছেন। শুরু করছেন তাণ্ডব। তাঁর অত্যাচারে যখন সকলে অতিষ্ঠ, ঠিক সেই সময় বিষ্ণুদেব রামের অবতারে আবির্ভাব হয় তাঁর। এরপর অসুর বধ, ‘সীতা’ সাই পল্লবীকে বিয়ে। ট্রেলারে রয়েছে বনবাসের পর্বও।

দুষ্টের দমন, সিষ্টের পালন! অর্থাৎ অতি পরিচিত রামায়ণের গল্পই রয়েছে নমিত মালহোত্রা প্রযোজিত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলারে। তবে মূল আকর্ষণ অভিনেতারা ও পরিচালনা। হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ছবি। রামায়ণের ভিএফএক্স নিয়ে কোনও কথা হবে না। ৪ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে, ‘রাবণ’ যশ নিজেকে ত্রিভূবনের অধিপতি ঘোষণা করছেন। শুরু করছেন তাণ্ডব। তাঁর অত্যাচারে যখন সকলে অতিষ্ঠ,ঠিক সেই সময় বিষ্ণুদেব রামের অবতারে আবির্ভাব হয় তাঁর। এরপর অসুর বধ, ‘সীতা’ সাই পল্লবীকে বিয়ে। ছোট ছোট মুহূর্তগুলোকেও অভিনয় দক্ষতায় আকর্ষণীয় করে তুলেছেন রণবীর-সাই পল্লবীরা। ট্রেলারে রয়েছে বনবাসের পর্বও। 

Advertisement
Yash as Ravana in Nitesh Tiwari's Ramayana Part 1
রাবণের ভূমিকায় দক্ষিণী অভিনেতা যশ।

রামের ভূমিকায় কেমন লাগবে রণবীরকে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহের শেষ ছিল না। এদিকে রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি খেটেছেন। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! রঘুনন্দন বেশে কেমন দেখাবে অভিনেতাকে, গতবছর সেই কৌতূহল খানিকটা মিটিয়ে ছিল ছবির ফার্স্টলুক। ট্রেলারে রামের চরিত্রে রণবীরকে দেখে মুগ্ধ দর্শকেরা। দশরথের ভূমিকায় নজরকাড়া ছোটপর্দার রামও। এবছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ পার্ট-১’। ছবিটির দ্বিতীয়ভাগের কাজ চলছে। ২০২৭ সালের দিওয়ালিতে সেটি মুক্তি পাওয়ার কথা।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.