Madhubala Biopic

বলিউডে মধুবালার বায়োপিক নিয়ে কাড়াকাড়ি, ‘ধুরন্ধর’ সারা অর্জুনকে টেক্কা শর্বরীর!

সম্প্রতি মধুবালার রোলে 'ধুরন্ধর' নায়িকা সারা অর্জুনের নাম শোনা গিয়েছিল। তবে এবার খবর, 'তিন হাজার কোটি'র নায়িকাকে টেক্কা দিয়ে নাকি সেই চরিত্র বাগিয়ে নিয়েছেন শর্বরী ওয়াঘ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৩:৪৭

options
link
বলিউডে মধুবালার বায়োপিক নিয়ে কাড়াকাড়ি, ‘ধুরন্ধর’ সারা অর্জুনকে টেক্কা শর্বরীর!
মধুবালার বায়োপিকে সারা অর্জুন না শর্বরী ওয়াঘ?

মধুবালার বায়োপিক (Madhubala Biopic) চর্চায় দিন কয়েক ধরেই মায়ানগরীর সেলেবপাড়া সরগরম। কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন? এটাই বর্তমানে লক্ষ টাকার প্রশ্ন হয়ে উঠেছে। সম্প্রতি মধুবালার রোলে ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের (Sara Arjun) নাম শোনা গিয়েছিল। তবে এবার বিটাউনের অন্দরমহল সূত্রে খবর, ‘তিন হাজার কোটি’র নায়িকাকে টেক্কা দিয়ে নাকি সেই চরিত্রের প্রস্তাব বাগিয়ে নিয়েছেন শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)।

Advertisement

আসলে ভারতীয় সিনেদুনিয়ায় সৌন্দর্যের প্রসঙ্গ উঠলেই প্রথমসারিতেমধুবালার নাম উঠে আসে। সাদাকালো পর্দাতেও যাঁর চোখের চাহনি ঝড় তুলত আসমুদ্রহিমাচলের অনুরাগীমনে। মধুবালাকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকরা। তবে সেই ‘মুঘল-ই-আজম’ জমানা বিদায় নিলেও ভক্তমহলে মধুবালার প্রতি মুগ্ধতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। অতঃপর এহেন কিংবদন্তির বায়োপিকে অভিনয় নিয়ে যে কাড়াকাড়ি হবে, তা বলাই বাহুল্য।

Madhubala Biopic update with Madhubala amid casting change reports.
কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। ফাইল ছবি।

বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শর্বরী বেশ জনপ্রিয়। বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী, বললেও অত্যুক্তি হয় না। যশরাজ ফিল্মস-এর ব্যানারে আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। শুধু তাই নয়, এই স্বল্প দৈর্ঘ্যের ফিল্মি কেরিয়ারে ইমতিয়াজ আলির ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’তেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। কানাঘুষো, এবার মধুবালার বায়োপিকের জন্য নাকি সেই অভিনেত্রীর উপরই ভরসা রেখেছেন নির্মাতারা। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, মাসখানেক ধরেই বলিউডের একাধিক নায়িকার কাছে মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য় প্রস্তাব গিয়েছে। সেই তালিকায় সারা অর্জুন, কল্যাণী প্রিয়দর্শন, সাই পল্লবী এবং অনীত পাড্ডার মতো তরুণী তুর্কীদের নাম থাকলেও নির্মাতারা এবার শর্বরীতেই মধুবালা খুঁজে পেয়েছেন! যদিও আনুষ্ঠানিকভাবে মধুবালার বায়োপিকের ঘোষণা হয়নি কিংবা কোনও অভিনেত্রীর নামেই সিলমোহর দেয়নি প্রযোজনা সংস্থা, তবে সংশ্লিষ্ট সিনেমার জন্য শর্বরীকে নিয়ে বিটাউনে গুঞ্জনের অন্ত নেই!

Advertisement
Madhubala Biopic casting update with Sara Arjun and Sharvari Wagh
মধুবালার বায়োপিকের জন্য শর্বরীকে নিয়ে বিটাউনে গুঞ্জনের অন্ত নেই! ছবি- সংগৃহীত

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, মধুবালা হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সারা অর্জুন। সাজসজ্জা থেকে বাচনভঙ্গির প্রশিক্ষণও নাকি নিচ্ছেন! তবে এবার বলিউড মাধ্যম সূত্রে খবর, নির্মাতাদের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে আলোচনা সেরেছেন শর্বরী ওয়াঘ। তবে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা সেই উত্তর এখনও অধরা। তবে উল্লেখ্য, সম্প্রতি মধুবালার বায়োপিক নির্মাতা হিসেবে সঞ্জয় লীলা বনশালির নাম শোনা গেলেও পরিচালনার দায়ভার বর্তেছে আলিয়া ভাটের ‘ডার্লিংস’ পরিচালক জসমিত কে. রিনের উপর। আসলে ভারতীয় সিনেদুনিয়ায় সৌন্দর্যের প্রসঙ্গ উঠলেই প্রথমসারিতেমধুবালার নাম উঠে আসে। সাদাকালো পর্দাতেও যাঁর চোখের চাহনি ঝড় তুলত আসমুদ্রহিমাচলের অনুরাগীমনে। মধুবালাকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকরা। তবে সেই ‘মুঘল-ই-আজম’ জমানা বিদায় নিলেও ভক্তমহলে মধুবালার প্রতি মুগ্ধতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। অতঃপর এহেন কিংবদন্তির বায়োপিকে অভিনয়ের জন্য যে কাড়াকাড়ি হবে, তা বলাই বাহুল্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.