নোরা ফতেহির সময়টা নেহাত ভালো যাচ্ছে না! বিতর্ক এবং বলিউডের ‘বম্ব সেল’ যেন বিগত কয়েক মাসে একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। মাসখানেক আগেই সঞ্জয় দত্তের সঙ্গে ‘সরকে চুনর তেরি সরকে’ গানে ‘অশ্লীল শরীরী ভাষা’ দেখিয়ে মহিলা কমিশনের কোপে পড়েছিলেন। এবার ফের একবার মিউজিক ভিডিওর জন্যেই বিতর্কের শিরোনামে নোরা। শুনতে হল ‘কপি ক্যাট’ কটাক্ষ।
আরও পড়ুন:
নোরা বলছেন, “এই সাজে রীতিমতো আচ্ছন্ন হয়ে রয়েছি! সোনালি রঙের গয়না ব্যবহার করে ভারতীয় নান্দনিকতার স্পর্শে এক অপার্থিব অপ্সরার রূপ ফুটিয়ে তুলতে চেয়েছিলাম, যাতে ভিন্ন মাত্রা যোগ করেছে আমার শরীরে আঁকা উল্কি।” তবে নায়িকা নিজের সাজে আছন্ন হলেও কি হবে, নেটভুবনের নীতিপুলিশেরা তাঁকে ছেড়ে কথা বললেন না!
সদ্য হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ‘বডি রোল’ শীর্ষক এক নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন নোরা ফতেহি (Nora Fatehi)। যে গানের দৃশ্যায়ণে নায়িকাকে এক ‘অপ্সরা’ হিসেবে দেখানো হয়েছে। পরনে যৎসামান্য পোশাক! মাথা থেকে পা পর্যন্ত সোনালি আভরণে আভূষিত। বরাবরের মতো শরীরী হিল্লোলে গানের দৃশ্যায়ণে ঝড় তুলেছেন নোরা। তবে বলিপাড়ার বর্তমান পয়লা নম্বর ‘আইটেম গার্ল’-এর এহেন নাচগান দর্শক-অনুরাগীদের একাংশের মনে ধরলেও আরেকাংশ আবার নোরার সাজপোশাকে নেটফ্লিক্স-এর জনপ্রিয় অ্যানিমেটেড শো ‘লাভ, ডেথ অ্যান্ড রোবটস’-এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। বিশেষ করে সংশ্লিষ্ট সিরিজের তৃতীয় পর্ব ‘জিব্যারো’তে যেভাবে অপ্সরাদের সাজপোশাক ফুটিয়ে তোলা হয়েছে। আর তাতেই নেটফ্লিক্স-এর সিরিজ থেকে নোরা ফতেহির সাজপোশাক অনুকরণ করার অভিযোগ উঠেছে। যদিও নোরা বলছেন, “এই সাজে রীতিমতো আচ্ছন্ন হয়ে রয়েছি! সোনালি রঙের গয়না ব্যবহার করে ভারতীয় নান্দনিকতার স্পর্শে এক অপার্থিব অপ্সরার রূপ ফুটিয়ে তুলতে চেয়েছিলাম, যাতে ভিন্ন মাত্রা যোগ করেছে আমার শরীরে আঁকা উল্কি।” তবে নায়িকা নিজের সাজে আছন্ন হলেও কি হবে, নেটভুবনের নীতিপুলিশেরা তাঁকে ছেড়ে কথা বললেন না!

উল্লেখ্য, ‘বডি রোল’ মিউজিক ভিডিওর অন্যতম প্রযোজকও নোরা নিজেই। সেই প্রেক্ষিতেই অহরহ কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষমেশ ‘বডি রোল’ মিউজিক ভিডিওটির পরিচালক প্রকার্শ তিওয়ারি মুখ খুলতে বাধ্য হয়েছেন। তাঁর যুক্তি, “সারা বিশ্বের অসংখ্য সিনেমা, শিল্পকর্ম, মিউজিক ভিডিও, পৌরাণিক কাহিনি, এমনকী ফ্যাশন এবং অ্যানিমেশনের থেকে অনুপ্রেরণা নিই আমি। তাই এতে নিশ্চিতভাবেই ফ্যান্টাসি বা পরাবাস্তববাদীর প্রভাব রয়েছে। যার সঙ্গে দর্শকরা হয়তো নিজেদের মতো করে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তবে এই মিউজিক ভিডিও সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব শৈলী। এর গল্পও সম্পূর্ণ ভিন্ন। তবে আমি স্বীকার করছি যে, সাজপোশাকের ক্ষেত্রে ‘জিব্যারো’ থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়েছি।”
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!