সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের চাকায় ঘূর্ণি। চব্বিশের ক্যালেন্ডার শেষ। শুরু ২০২৫-এর কাউন্টডাউন। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি নুসরত জাহান। ৩১ ডিসেম্বরের রাতে নায়িকার মনে একটাই কথা, ‘পার্টি তো বনতা হ্যায়।’ কেমন প্রস্তুতি চলছে? শেয়ার করলেন ভিডিও। এদিকে মিমি চক্রবর্তীর ভিডিওতে ২০২৪ সালের স্মৃতি। সেরা মুহূর্তগুলোর স্মৃতি শেয়ার করলেন টলিউডের ‘দুষ্টু কোকিল’।

‘২০২৪ সালের শেষ দিনের জন্য প্রস্তুত’, এই কথা লিখেই ভিডিও আপলোড করেছেন নুসরত। নায়িকার চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস। বছরশেষে ব্ল্যাক ড্রেসই বেছে নিলেন নায়িকা। তাতে আবার উজ্জ্বল সোনালি কাজ। সঙ্গে ম্যাচিং জুয়েলারি। রেড হট শু পার্টি লুকের জন্য বেছে নিয়েছেন নুসরত। নায়িকার হাতে ওয়াইন গ্লাস আর স্ট্রবেরি।
View this post on Instagram
মিমির ২০২৪ সালের ক্যালেন্ডারে রটনা নয়, নানা ঘটনার ঠাঁই। নুসরতের মতো এবারে মিমিও লোকসভার প্রার্থী হননি। তাঁর বদলে সিনেমা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন আর মডেলিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী। বাংলাদেশের ‘ভাইজান’ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে তুলেছেন ‘তুফান’। সেই সমস্ত স্মৃতিই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
View this post on Instagram
নতুন বছরে মিমিকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘ডাইনি’তে। নির্ঝর মিত্র পরিচালিত সিরিজে সমাজেন কুক্ষিগত মানসিকতাকে চ্যালেঞ্জ জানাবেন অভিনেত্রী। এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে, আবারও যশ দাশগুপ্তর সঙ্গে এক সিনেমায় নুসরত জাহান। এবার নিজেদের প্রযোজনায় তাঁরা আনছেন নতুন সিনেমা ‘আড়ি’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে।
সর্বশেষ খবর
-
আজ কুছ তুফানি করতে হ্যায়! মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলাতেই উদ্দাম যৌনতা ইঞ্জিনিয়ারের, ভাইরাল ভিডিও
-
৫ মাসের শিশুকন্যাকে ‘ভুল’ ভ্যাকসিন, প্রতিবাদ করে জুটল দুর্ব্যবহার! চাঞ্চল্য় বনগাঁ হাসপাতালে
-
রাতে আলো জ্বালিয়ে ঘুম! জানেন, হার্টের জন্য কতটা বিপজ্জনক এই অভ্যাস?
-
৩০০রও বেশি ছবি, দাদাসাহেব ফালকে পাচ্ছেন কন্নড় কিংবদন্তি, শুভেচ্ছা মোদির
-
‘গণতন্ত্রের পরিহাস’, জয়ী বিধায়কদের দলত্যাগে ক্ষুব্ধ হাই কোর্ট, কমিশনকে কড়া নিয়ম আনার বার্তা