Nusrat Jahan

‘অভিযোগ আর অপবাদ! শান্তি খুঁজছি…’, ইডি প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরতের

বিতর্ক আর নুসরত জাহান যেন, একে-অপরের সমার্থক! তবে ট্রোল-মিমের বন্দুকবাজির পরোয়া না করে অভিনেত্রী বরাবরই বেপরোয়া! এবার ইডি তলব নিয়ে কাদের খোঁচা দিলেন নুসরত জাহান?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪২

options
link
‘অভিযোগ আর অপবাদ! শান্তি খুঁজছি…’, ইডি প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরতের
ইডি তলব নিয়ে কাদের খোঁচা দিলেন নুসরত জাহান? ছবি- সংগৃহীত

অতীতের ফ্ল্যাট দুর্নীতি মামলায় সোমবারই অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। সেই প্রেক্ষিতেই রাজ্যের প্রথম দফা ভোটের প্রাক্কালে বুধবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে আট ঘণ্টা জেরার মুখে পড়তে হয় নায়িকাকে। তার পর থেকেই নেটভুবনে চর্চার শিরোনামে নুসরত জাহান (Nusrat Jahan)। কখনও রেশন দুর্নীতি আবার কখনও বা ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামক সংস্থার কোটি কোটি টাকার আর্থিক জালিয়াত প্রসঙ্গ টেনে অভিনেত্রীর উদ্দেশে ধেয়ে আসছে লাগাতার কটাক্ষবাণ। বাদ যায়নি অতীতের বিয়ে বিতর্কও! এবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার তিনেক বাদে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নুসরত জাহানের।

Advertisement

বিতর্ক আর নুসরত জাহান যেন, একে-অপরের সমার্থক! তবে ট্রোল-মিমের বন্দুকবাজির পরোয়া না করে অভিনেত্রী বরাবরই নিজের শর্তে বাঁচেন। এবার ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডি তলবের পর কটাক্ষের মুখে পড়েও তার ব্যতিক্রম হয়নি। পালটা নিন্দুকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি।

সম্প্রতি সোশাল পাড়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। চোখে রোদচশমা। গ্ল্যামার আর আবেদন যেন চুইঁয়ে পড়ছে! তবে স্বল্পাবাসী নায়িকাকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে নুসরতের লেখা ক্যাপশন। যেখানে উল্লেখ, ‘অভিযোগ আর অপবাদ- এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।’ পাশাপাশি নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি অভিনেত্রী তথা প্রাক্তন তারকা সাংসদ। কোনওরকম রেয়াত না করেই সোজা নেটভুবনের আক্রমণকারীদের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।’ বিতর্ক আর নুসরত জাহান যেন, একে-অপরের সমার্থক! তবে ট্রোল-মিমের বন্দুকবাজির পরোয়া না করে অভিনেত্রী বরাবরই নিজের শর্তে বাঁচেন। এবার ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডি তলবের পর কটাক্ষের মুখে পড়েও তার ব্যতিক্রম হয়নি। পালটা নিন্দুকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Nusrat Jahan and Yash Dasgupta Arrives at ED Office for Flat Corruption Case
বুধ সকালে ইডির দপ্তরে নুসরত জাহান, সঙ্গে যশ।

বুধবার সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরত। সঙ্গে ছিলেন যশও। সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। প্রথমটায় জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। তবে পরে জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ফের ডেকে পাঠানো হয়। সেদিন ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও তীর্যক উত্তর ছুড়েছিলেন নুসরত। কী কথা হল? জিজ্ঞেস করতেই তিনি বলেন, “আপনারা খবর নিয়ে নিন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন