সম্পত্তির নিরিখে নিতান্তই ‘আম আদমি’ রাঘব, পরিণীতির কাছে নস্যি! পদ্মের নয়া ‘অতিথি’র ব্যাঙ্ক ব্যালেন্স জানেন?
বলিউডের পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও সম্পত্তির পরিমাণে সাংসদ স্বামীকে লজ্জায় ফেলবেন পরিণীতি চোপড়া!
হিসেব বলছে, রাঘব চাড্ডার তুলনায় অনেক বেশি সম্পত্তির মালকিন পরিণীতি চোপড়া। যা কিনা নায়িকা স্ত্রী'র কাছে নস্যি, বললেও অত্যুক্তি হয় না। যদিও বলিউডের পর্দা থেকে দীর্ঘদিন দূরে পরিণীতি। বলা ভালো, বিয়ের পর থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরত্ব বাড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু তবুও কীভাবে সাংসদ স্বামীকে সম্পত্তির পরিমাণে দশ গোল দিলেন? কৌতূহল অস্বাভাবিক নয়।
আরও পড়ুন:
ফিল্মি কেরিয়ার 'ফেলে' পরিণীতি চোপড়া বর্তমানে সুগৃহিণীর মতো সংসার-সন্তান সামলাচ্ছেন। সাম্প্রতিক অতীতে স্বামী রাঘব চাড্ডা যখন প্রায় নিত্যদিন সংসদে আমজনতার হয়ে সওয়াল করে 'হিরো' হয়ে উঠছিলেন, তখন গ্ল্যামারদুনিয়া থেকে দূরে স্বামীর 'চিয়ারলিডার' হিসেবেই নজর কেড়েছেন বলিউডের দুষ্টু-মিষ্টি নায়িকা। তবুও যে পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন পরিণীতি, সেটা সাংসদ স্বামীকে লজ্জায় ফেলবে!
এর মধ্যে শুধু বাড়ির দামই ৩৬ লক্ষ টাকা। বাকি প্রায় ৫ লক্ষ টাকার সোনা রয়েছে সদ্য় পদ্মশিবিরে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদের। এর মধ্যে বন্ড ও শেয়ার রয়েছে ৬ লক্ষ টাকার। এছাড়াও রাঘব চাড্ডার সংগ্রহে রয়েছে মারুতি সুইফ ডিজায়ার সিডান। মানি কন্ট্রোল-এর প্রতিবেদন অনুসারে প্রাক্তন আপ নেতার সম্পত্তির খতিয়ান তো তাই বলছে।
আরও পড়ুন:
অভিনয় ছাড়াও বিভিন্ন সংস্থার ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদে এই বিপুল অঙ্কের মালকিন তিনি। গত ১ দশকে বলিউডের একাধিক ছবি, দামি ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচার, নিজস্ব বিনিয়োগ থেকে ৭৪ কোটি টাকার সম্পদ গড়েছেন পরিণীতি। পাশাপাশি মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টও রয়েছে অভিনেত্রী, যার বাজারমূল্য বর্তমানে ২২ কোটি টাকা। এছাড়াও পরিণীতির সংগ্রহে রয়েছে অডি এবং জাগুয়ারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের একাধিক গাড়ি।
রেঞ্জরোভার ভোগের আনুমানিক দাম ১ কোটি ৩০ লক্ষ টাকা। অডি কিউ সেভেনের দাম ৬৯.২৭ লাখ। সবমিলিয়ে রাঘব-পরিণীতির সম্পত্তির পরিমাণ মোট ৭৪ কোটি ৫০ লক্ষ টাকা। তবে পরিণীতিকে বাদ দিলে পদ্মের নয়া 'অতিথি'র ব্যাঙ্ক ব্যালেন্স মোটে পঞ্চাশ লাখ! রাঘব যে আদতেই এযাবৎকাল 'আম আদমি'র মতোই থেকেছেন, এটা তার অন্যতম প্রমাণ। তবে, আয়ের অঙ্কে এই বিশাল ফারাক তাঁদের দাম্পত্যে কোনও প্রভাব ফেলেনি।
পরিণীতি-রাঘব দু'জনেই ভিন্ন কর্মজগতের মানুষ হলেও বলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' হিসেবেই পরিচিত। প্রায়ই গ্ল্যামারদুনিয়ার খবরের শিরোনামে উঠে আসেন তারকাদম্পতি। সদ্য পদ্মপ্রাপ্তি ঘটা সুদর্শন নেতা কবে অভিনেতা হবেন? এমন প্রশ্ন আসমুদ্রহিমাচলে একাধিকবার উঠে এসেছে। তবে নায়িকা স্ত্রী জানিয়েছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় মন নেই রাঘবের। তিনি সংসদেই দিব্যি আছেন!
২০২৩ সালের সেপ্টেম্বরে ঘর বাঁধেন রাঘব-পরিণীতি। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাণদের রাজকীয় বিয়ের আসর। ২০২৫ সালে তাঁদের কোলে আসে সন্তান। তবে ভারতীয় জনতা পার্টির নতুন নেতা কিন্তু বেশ পত্নীনিষ্ঠ। কীরকম? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, "বউ সবসময়ে ঠিক। আপনি যত দ্রুত সেটা মেনে নেবেন, সম্পর্কে আর কোনও ঝগড়া থাকবে না।" বর্তমানে সন্তান নীরকে নিয়ে তাঁদের সুখের ঘরকন্না। (ছবি- সংগৃহীত)