‘বিগ বস’ দূর্গে ঢুকেই সৃজলা-অ্যালেক্সের সঙ্গে চুটিয়ে ফ্লার্ট রাজবীরের, রাতে শুয়ে পড়লেন মনামীর বিছানাতেও!
মনামীর খাটে শোওয়া নিয়ে তুলকালাম কাণ্ড! ‘বিগ বস’-এর ঘরে কোণঠাসা রাজবীর দে?
আর 'বিগ বস' দূর্গে ঢুকেই শিলিগুড়ির ছেলে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি লম্বা রেসের ঘোড়া। কখনও হেঁশেলে সৃজলা গুহর সঙ্গে ফ্লার্ট করছেন তো কখনও বা 'বিগ বস বাংলা'র ড্রয়িং রুমে নজর কেড়েছে বিদেশিনী সুন্দরী আলেকজান্দ্রার সঙ্গে রাজবীরের মাখোমাখো রসায়ন। যা দেখে দর্শককূল তাঁকে 'পাক্কা রোমিও'র আখ্যা দিয়েছেন। এই 'হ্যান্ডসাম হাঙ্ক'কে নিয়ে রীতিমতো তটস্থ 'বিগ বস বাংলা'র বাকি সদস্যরা।
আরও পড়ুন:
এক পর্বে সৃজলা হার্টের সমস্যা 'টেকিকার্ডিয়া'র কথা বলছিলেন। শুনেই রাজবীর বলেন- 'এই সমস্যা তোমার বয়ফ্রেন্ডের হওয়া উচিত। এত সুন্দর তুমি!' পালটা সৃজলা জানান, 'সুন্দর দিয়েই যদি সবকিছু হত, তাহলে সুন্দরীদের ডিভোর্স-ব্রেকআপ হত না। তুমি কি ব্রেকআপ করে এখানে এসেছো?' রাজবীর জানান, 'দু'বছর আগেই আমার প্রেম ভেঙেছে। আর আমি এখানে তোমার সঙ্গে ভালোবাসার গল্প করছি।' এহেন রসিক বার্তালাপে নেটভুবনে রীতিমতো ঝড়!
অন্যদিকে আইরিশ আলেকজান্দ্রা ওরফে অ্যালেক্সের সঙ্গেও রাজবীরের দুষ্টুমিষ্টি 'ফ্লার্টিস' কথোপকথন নজর কাড়ে। এরমাঝেই আবার নমিনেশন পর্ব নিয়ে সৃজলা-অ্যালেক্সের বিবাদ বাঁধল। সৃজলা তাঁকে নমিনেট করতেই ফুঁসে ওঠেন আলেকজান্দ্রা। বলেন- 'তুমি আমার ড্রেস পরেছিলে, এখানে একজন নাগিন আছে যে তোমাকে বিভ্রান্ত করল'। পালটা সৃজলা ঝাঁজিয়ে বলেন- 'আমি ভিখিরি নই'। দর্শককূলের প্রশ্ন, দুই অভিনেত্রীর বিবাদের নেপথ্যে রাজবীর নয় তো?
২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথম লাইমলাইটে আসেন রাজবীর। ২০২০ সালে ধারাবাহিকে হাতেখড়ি। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে অভিনয়-মডেলিং করেন। এরপর 'MTV Roadies: Karm Ya Kaand’-এ অংশ নিয়েছিলেন। সেই শো থেকে জনপ্রিয়তাও পান। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক, নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার 'বিগ বসে'র দূর্গে ঢুকেই তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন।